পলাশ চন্দ্র বিশ্বাস, জেলা প্রতিনিধি (গোপালগঞ্জ)
গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায় আজ শুক্রবার ( ৬ সেপ্টেম্বর ২০২৬ ) বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , গোপালগঞ্জ সংসদীয় আসন- ৩ এর মাননীয় সংসদ সদস্য এসএম জিলানী আরো উপস্থিত ছিলেন, কোটালীপাড়া উপজেলার নতুন দায়িত্বপ্রাপ্ত নির্বাহী অফিসার সাইফ -উল- আরেফিন , উপজেলা বিএনপি'র সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার , পৌর বিএনপির সভাপতি অলিউর রহমান ও পূজা উজ্জাপন কমিটির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি যথাযথ ও ধর্মীয় ভাব গাম্ভীর্যপূর্ণভাবে উজ্জাপনের জন্য দিনের শুরুতেই পূজা অর্চনা, আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়। প্রধান অতিথি এস এম জিলানী সংক্ষিপ্ত বক্তব্যে বলেন , জাতীয় সংসদ নির্বাচনের সময় রাজবাড়ী থেকে আগত সনাতনী সম্প্রদায়ের এক ব্যক্তি স্থানীয় কিছু দুষ্কৃতকারী ব্যক্তিদের সহায়তায় সাধারণ মানুষকে বিভ্রান্ত করে হরিণ মার্কায় নির্বাচন করে কোটালীপাড়া বাসীকে হুমকির মধ্যে ফেলে দিয়েছিল। দুষ্কৃতকারীরা যাতে নতুন করে কোন প্রকার ষড়যন্ত্র করতে না পারে, সেজন্য সতর্ক থাকতে হবে। আমি বলেছিলাম, বিএনপি নির্বাচনে জয়ের সম্ভাবনা সর্বাধিক রয়েছে। বিএনপি সরকার গঠন করতে পারলে , তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন , আর তারেক রহমান প্রধান মন্ত্রী হলে , গোপালগঞ্জের উন্নয়ন অগ্রাধিকার ভিত্তিতে করা সম্ভব হবে । পূজা উজ্জাপন কমিটির নেতৃবৃন্দ মাননীয় সংসদ সদস্যকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন , পাশাপাশি আগামী দিনেও যাহাতে হিন্দু ধর্মীয় সকল প্রকার অনুষ্ঠান নিবিঘ্নে সম্পাদন করা যায়, সে বিষয়ে সার্বিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করে আলোচনা অনুষ্ঠান শেষে শোভাযাত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়।