পলাশ চন্দ্র বিশ্বাস, জেলা প্রতিনিধি (গোপালগঞ্জ)
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) ২০২৬, স্কয়ার ফার্মাসিউটিক্যালস-এর উদ্যোগে আড়ুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হয়েছে এক বিশাল ফ্রি মেডিকেল ক্যাম্প। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য, স্বাস্থ্যসেবক ও "গরিবের ডাক্তার" খ্যাত ডা. কে এম বাবর। তিনি বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
অনুষ্ঠানে এলাকার শত শত অসহায় ও সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা এবং পরামর্শ গ্রহণ করেন। স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে নির্দিষ্ট সময়ের মধ্যে আরো ফ্রি মেডিকেল ক্যাম্প বসানোর আহ্বান জানান।