পলাশ চন্দ্র বিশ্বাস, জেলা প্রতিনিধি (গোপালগঞ্জ)
সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের ষড়যন্ত্রের প্রতিবাদে গোপালগঞ্জে জেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের
উদ্যোগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬ ) স্থানীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সংসদীয় আসন- ০২ এর মাননীয় সংসদ সদস্য ডাঃ কে এম বাবর। আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। সমাবেশে ডাঃ কেএম বাবর বলেন , আমরা গোপালগঞ্জবাসী বর্তমানে শান্তিতে বসবাস করছি । যদি কোনমহল এই শান্তি নষ্ট করতে চায় , সকলে ঐক্যবদ্ধ ভাবে মোকাবিলা করে দাঁতভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে । কোন অবস্থায় গোপালগঞ্জের আইনশৃঙ্খলা অবনতি হতে দেওয়া হবে না। তিনি আরো বলেন , প্রশাসনকে সাথে নিয়ে সর্বদা আমাদের প্রস্তুত থাকতে হবে যাতে কোন প্রকার অপ্রিতীকর ঘটনা ঘটতে না পারে। এ সময় উপস্থিত নেতারা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন , আমরা বিএনপি'র নেতৃত্বে গোপালগঞ্জের সকল অঙ্গ সংগঠন প্রস্তুত রয়েছি। যারাই গোপালগঞ্জের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আসবে তাদেরকে কঠোর হাতে প্রতিহত করা হবে। বিক্ষোভ মিছিল শহরের মূল সড়ক প্রদক্ষিন করে শেষ হয়।