মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর পৌর শহরের গুদামপাড়া থেকে শিবপুরগামী বেহাল রাস্তাটি নিজ উদ্যোগে সংস্কার কাজের সূচনা করেছেন আসন্ন পৌরসভা নির্বাচনের মেয়র পদপ্রার্থী মো. বাদল পাঠান।
পৌরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে শহর ও আশপাশের বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক ও সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন তিনি। স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ৩০ বছর ধরে মাধবপুর পৌর শহরের অনেক রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার কোনো টেকসই উন্নয়ন হয়নি। একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে চরম জলাবদ্ধতার সৃষ্টি হয়, যা সিলেট বিভাগের ঐতিহ্যবাহী এই পৌর শহরের জন্য অত্যন্ত দুঃখজনক।
এলাকাবাসীর মতে, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে আপোষহীন, সৎ, সাহসী ও যোগ্য ব্যক্তিত্ব হিসেবে মো. বাদল পাঠানই পৌর শহরকে নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে উপযুক্ত।
এ বিষয়ে মেয়র পদপ্রার্থী মো. বাদল পাঠান বাংলাদেশ জাতীয় বাদী তরুণ দল আহবায়ক মাধবপুর উপজেলা খাশা।
"দীর্ঘ তিন দশক ধরে মাধবপুরের অনেক গুরুত্বপূর্ণ রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা অবহেলিত অবস্থায় রয়েছে। বৃষ্টি হলেই সাধারণ মানুষকে জলাবদ্ধতার কারণে ভোগান্তি পোহাতে হয়। আপনারা যদি আমাকে দোয়ায় ও আশীর্বাদে রেখে নির্বাচিত করেন, তবে মাধবপুরকে একটি আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলব।"
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ পৌরবাসী উপস্থিত ছিলেন।