পলাশ চন্দ্র বিশ্বাস জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায় নলুয়া মানবিক উন্নয়ন সংগঠন এর উদ্যোগে শুক্র বার( ২৩ অক্টোবর ২০২৬) তারিখে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। "মাদককে না বলুন" যুব সমাজকে রক্ষা করুন" এই স্লোগানকে প্রতিপাদ্য হিসেবে পালন করে স্থানীয় সমাজসেবক ও নলুয়া মানবিক উন্নয়ন সংগঠনে উদ্যাগে এই সমাবেশের আয়োজন করা হয়। সংগঠনের অন্যতম প্রতিষ্ঠা সদস্য বাবু প্রকাশ চন্দ্র মজুমদার বলেন, চোখের সামনে যুব সমাজ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে যাহা কোনভাবেই কাম্য নয় । তাই আমরা সংগঠনের পক্ষে সাধারণ মানুষকে সচেতন করার জন্য এই মাদকবিরোধী সমাবেশের আয়োজন করেছি ।আশা করি যে সমস্ত ছেলেরা ইতোমধ্যে মাদকাসক্ত হয়ে পরিবারের অভিশাপ হিসেবে চিহ্নিত হয়েছেন তারা আমাদের এই আবেদনে সারা দিয়ে আজ থেকেই চিরতরে মাদককে পরিত্যাগ করবে এবং সমাজ থেকে মাদক দূর করার অভিযানে শামিল হবে। যে সমস্ত পরিবারের ছেলেরা এখনো মাদকাসক্ত হয়ে পথভ্রষ্ট হয়নি তাদের পরিবারকে সন্তানের প্রতি লক্ষ্য রাখতে হবে যাতে অজান্তেই তাদের ছেলেমেয়েরা মাদকাসক্ত হয়ে না পড়ে। সংগঠনের সভাপতি বাবু চিন্ময় মজুমদার বলেন , মানবিক মূল্যবোধের আলোকে বিবেকের তাড়নায় আমরা সংগঠনের পক্ষে যুব সমাজকে সচেতন করার জন্য মাদক বিরোধী সমাবেশের আয়োজন করেছি। সমাবেশ নলুয়া গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শেষ হয়।