পলাশ চন্দ্র বিশ্বাস জেলা প্রতিনিধি (গোপালগঞ্জ)
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রঘুনাথপুর ইউনিয় আজ শনিবার (২৪ অক্টোবর ২০২৬) হঠাৎ করে ছাত্রলীগ নেতা মিলনের নেতৃত্বে ঘটিকা মিছিল বের হয় । এই মিছিলে পুলিশ বাধা দিলে প্রচন্ড সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই পুলিশ মারাত্মক আহত হয় এবং পুলিশের পিকআপ ভ্যান ক্ষতিগ্রস্ত হয়। সংঘর্ষে একপর্যায়ে পুলিশ পিছুহটে আত্মরক্ষার জন্য ঘটনাস্থ ত্যাগ করে । স্থানীয় সূত্রে জানা যায় , ছাত্রলীগের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বাধা দিলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।ছাত্রলীগ স্থানীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের উপর ঝাঁপিয়ে পড়ে ।
পুলিশের সদস্য সংখ্যা কম থাকায় ছাত্রলীগের হামলার মুখে ঠিকতে না পেয়ে পিছু হতে বাধ্য হয় । গোপালগঞ্জ পুলিশ লাইনে খবরটি ছড়িয়ে পড়লে গোপালগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ছাত্রলীগের নেতা কর্মীরা পালিয়ে যায়। গোপালগঞ্জ পুলিশ সুপার জনাব মোঃ হাবীবুল্লাহ বলেন, আতঙ্কের কিছু নেই । নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু নেতা কর্মী ঝটিকা মিছিল বের করলে পুলিশের সহিত সংঘর্ষ হয় । গোপালগঞ্জ পুলিশ সদা প্রস্তুত রয়েছে যে কোন পরিস্থিতি মোকাবেল দ্রুত পদক্ষেপ নিতে বদ্ধপরিকর।