পলাশ চন্দ্র বিশ্বাস, প্রতিনিধি (গোপালগঞ্জ)
গোপালগঞ্জের শনিবার (২৪ অক্টোবর) পুলিশ উপরে হামলা ও গাড়ি ভাঙচুর এর অভিযোগে আজ রবিবার (২৫ অক্টোবর) জেলা বিএনপি'র উদ্যোগে প্রতিবাদ মিছিল বের করা হয় । উক্ত মিছিলের নেতৃত্ব দেন জেলা বিএনপি'র আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা রফিকউজ্জামান। এছাড়া মিছিলে উপস্থিত ছিলেন, বিএনপি অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। উপস্থিত নেতারা নিষিদ্ধ ছাত্রলীগের এই হামলার তীব্র নিন্দা জানানো হয়। জেলা বিএনপি'র আহ্বায়ক রফিকউজ্জামান বলেন , পুলিশের উপরে হামলা কিছুতেই বরদাস করা হবে না । দেশের প্রচলিত আইনে অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রধানমন্ত্রী তারেক জিয়ার নেতৃত্বে দেশে যখন গণতান্ত্রিক ধারা বিরাজ করছে তখন একটি নিষিদ্ধ দল দেশে ষড়যন্ত্রের পাঁয়তারা করছে। আমরা গোপালগঞ্জবাসী ঐক্যবদ্ধ থেকে এই ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করা হবে । মিছিলটি জেলা শহরের মূল সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি'র কার্যালয় সামনে শেষ হয়।