মীর দুলাল ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর ট্রাফিক পয়েন্ট এলাকার মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে মো. আরিফুর রহমান নামে এক ব্যক্তিকে ভুয়া চিকিৎসককে আটক করেছে এসআরবি ও জেলা প্রশাসনের যৌথ দল। গতকাল রোববার রাত ৮টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আরিফুর রহমান দীর্ঘদিন ধরে ‘ডা: মীর মাহবুব রহমান’ পরিচয়ে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। অভিযানের সময় তিনি তাঁর চিকিৎসাগত যোগ্যতা ও চিকিৎসাসেবা প্রদানের বৈধতার পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি। অভিযানে জেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল নাদরুন বিন আকন। উল্লেখ্য শুধু এই হাসপাতালই নয়, এমন অনেক প্রাইভেট হাসপাতালেই এমন অবস্থা চলছে। তদন্ত করে অভিযান চালালে তা বেরিয়ে আসবে। এ সময় এসআরবির ক্যাপ্টেন মোশারফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।