পলাশ চন্দ্র বিশ্বাস , জেলা প্রতিনিধি( গোপালগঞ্জ)
সারা দেশব্যাপী ১১ দলীয় লংমার্চ কর্মসূচির আওতায় আজ শনিবার (৩১ অক্টোবর ২০২৬ ) তারিখে ঢাকা থেকে খুলনা লং মার্চের উদ্দেশ্যে আগত গাড়ি বহর গোপালগঞ্জ ভাটিয়াপাড়ায় পৌঁছালে উৎসুক জনতার উদ্দেশ্যে পথসভায় জামাতের আমির ডা: শফিকুর রহমান বলেন, সংবিধান সংস্কার করে জনরায় বাস্তবায়ন করুন। জনরায় বাস্তবায়নের জন্য ১১ দলীয় জোট সারা দেশব্যাপী এই লং মার্চ কর্মসূচি পালন করছে । বর্তমান সরকারের উদ্দেশ্যে তিনি কঠোর ভাষায় বলেন, নির্বাচনের পূর্বে যে প্রতিশ্রুতি দিয়ে আপনারা ক্ষমতায় এসেছেন, নির্বাচনের পরে সেই প্রতিশ্রুতি ভুলে গিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছেন। এই প্রতারণা জন্য একদিন জনআদলতে আপনাদের বিচার হবে । এখনো সময় আছে , আপনারা জন প্রতিশ্রুতি বাস্তবায়ন করে ১২ ফেব্রুয়ারির কাঙ্খিত জনরায় বাস্তবায়ন করুন তা না হলে আমরা জনগণকে সাথে নিয়ে এক দফা আন্দোলনের দিকে এগিয়ে যেতে বাধ্য হব । আপনাদের মনে আছে ৫ আগস্ট ফ্রেসিস্ট সরকার কিভাবে দেশ ছেড়ে পালিয়েছে। পতিত ফ্যাসিস্ট সরকারের নিকট থেকে আপনাদের শিক্ষা নিতে হবে। যদি আপনারা জনগণের ম্যান্ডেট অনুযায়ী সংবিধান সংস্কার বাস্তবায়ন না করেন তাহলে আপনাদেরকেও আগামী দিনে স্বৈরাচার আওয়ামী সরকারের মতো বিদায় নিতে হবে। আমাদের এই লং মার্চ বৃথা যাবেনা। আমরা লংমার্চ এর মাধ্যমে জনগণকে একত্রিত করে বৃহত্তর ডাক দিয়ে সরকারকে জনরায় বাস্তবায়ন করতে বাধ্য করব ইনশাল্লাহ। তিনি সরকারকে কঠোর বার্তা দিয়ে বলেন , সংবিধান সংশোধন করে জনরায় বাস্তবায়ন করুন। এদিকে লংমার্চ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য জামাতের কেন্দ্রীয় সুরা সদস্য ও গোপালগঞ্জ জেলা আমির অধ্যাপক এম এম রেজাউল করিম সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পুলিশের কঠোর নিরাপত্তায় লং মার্চের গাড়িবহর গোপালগঞ্জ সড়ক অতিক্রম করে খুলনার উদ্দেশ্যে রওনা হয়।