মোঃ হেলাল উদ্দিন, পানছড়ি প্রতিনিধিঃ
পার্বত্য খাগড়াছড়ি জেলা পানছড়ি উপজেলায় অভিযান চালিয়ে সেগুন গামারি কাঠ জব্দ করেছে পানছড়ি ব্যাটালিয়ান তিন বিজিবি ।
৩০ অক্টোবর ২০২৬ তারিখ আনুমানিক ১১৫৫ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ টহল পরিচালনার মাধ্যমে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)মোঃশাহীন আল মামুন এর নেতৃত্বে ১ X বি টাইপ টহলদল ব্যাটালিয়ন সদর হতে আনুমানিক ০২ কিঃ মিঃ পশ্চিম দিকে ফাতেমানগর মাধ্যমিক উচ্চ বিদ্যালয় নামক স্থান হতে বিভিন্ন সাইজের ৩৪.৮৮ ঘনফুট (৩৯ টুকরা) সেগুন কাঠ এবং ১০.৫৪ ঘনফুট (০৪ টুকরা) গামারী কাঠ আটক করে। আটককৃত কাঠের আনুমানিক সিজার মূল্য-১,২৭,৮৭৭/- (এক লক্ষ সাতাশ হাজার আটশত সাতাত্তর) টাকা। উল্লেখ্য, আটককৃত কাঠ পানছড়ি বন বিভাগে জমা করা হয়েছে।