স্টাফ রিপোর্ট।।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৭ নং জগদীশপুর ইউনিয়নের খড়কী গ্রামের বাসিন্দা ফজলুল হক ওরফে ফজলু মিয়া (৫০) কে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, ফজলুল হক জগদীশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। তার বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী থানা, মাধবপুর থানা এবং হবিগঞ্জ আদালতে একাধিক মামলা রয়েছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে এলাকায় আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা ও গরু চুরিসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় হামলার ঘটনায়ও তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে এখনো আদালতের কোনো রায় পাওয়া যায়নি।
এ বিষয়ে মাধবপুর থানা পুলিশের এক কর্মকর্তা জানান, "একটি মারামারির মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য অভিযোগগুলোও খতিয়ে দেখা হচ্ছে।"
পুলিশ জানায়, আটককৃতকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।