পলাশ চন্দ্র বিশ্বাস, জেলা প্রতিনিধি( গোপালগঞ্জ)
যথাযথ মর্যাদায় আজ শনিবার (৭ নভেম্বর ২০২৬) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়। দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য রেলি , আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা বিএনপি'র আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক জনাব রফিকউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সংসদীয় আসন - ০২ এর মাননীয় সদস্য ডাঃ কে এম বাবর । এছাড়া বিএনপি'র অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার কে এম বাবর বলেন, আজ একটি ঐতিহাসিক দিন। এই দিনে সিপাহী - জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশে বহুদলীয় গণতন্ত্রের ধারা উন্মোচন করেন। জনগণকে সাথে নিয়ে ০৭ নভেম্বর বহুদলীয় গণতন্ত্রের রূপকার শহীদ জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের অগ্রযাত্রা শুরু করেন। তিনি আরো বলেন, ৭ নভেম্বর সৃষ্টি না হলে বাংলাদেশে বাকশালী কায়দায় এক দলীয় শাসন প্রবর্তন হতো। জেলা পরিষদের প্রশাসক রফিকউজ্জামান বলেন, বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ৭ নভেম্বর মধ্য দিয়ে বাংলাদেশের একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্রীয় ব্যবস্থায় রূপান্তিত হয়েছিল। জিয়াউর রহমান ৭ নভেম্বর সিপাহী জনতার সমর্থন নিয়ে নিয়ে জনবান্ধব দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) গঠন করেছিলেন। নির্ধারিত আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান পরিবেশন করা হয়।