নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ পৌর শাখার ২নং ওয়ার্ড বিএনপি অবস্থান কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১০টায় কামড়াপুর বাইপাস রোডে এই অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
হবিগঞ্জ পৌর শাখার ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আক্কাস আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মতিউর রহমান মুকছুদের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপি সহ সভাপতি লিটন আহমেদ,প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হারিছ মিয়া,২নং ওয়ার্ড বিএনপি সহ সভাপতি ইলিয়াছ মিয়া, সাংগঠনিক সম্পাদক আহসান উদ্দিন রুবেল,ইসলাম উদ্দিন সহ ২নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় তারা আওয়ামী লীগের যেকোনো ধরনের নৈরাজ্য, অনিয়ম ও বিশৃঙ্খলা প্রতিহত করার ঘোষণা দেন।
বক্তারা বলেন, হবিগঞ্জের মাটিতে কোনো স্বৈরাচারের দোসরদের নৈরাজ্য করতে দেওয়া হবে না। শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিএনপির নেতাকর্মীরা রাজপথে সোচ্চার থাকবে।