পলাশ চন্দ্র বিশ্বাস ,বিশ্বাস জেলা প্রতিনিধি (গোপালগঞ্জ)
গোপালগঞ্জের জেলা পরিষদের ভেতরে ঢুকে আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর ২০২৬ ) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কতিপয় সদস্য জোর করে ভিতরে ঢুকে বঙ্গবন্ধুর ছবি টানিয়ে বেশ আলোড়ন আলোড়ন সৃষ্টি করে। কেউ কিছু বুঝে ওঠার আগেই কিছু ছাত্রলীগের সদস্য বঙ্গবন্ধুর ছবি টানিয়ে চিৎকার করে বলেন , জেলা পরিষদের ভেতরে বঙ্গবন্ধুর ছবি থাকবে , অন্য কোন ছবি এখানে টানানো যাবে না। গোপালগঞ্জের মাটি ও মানুষের সাথে বঙ্গবন্ধুর সম্পর্ক জড়িয়ে আছে । জোর করে বঙ্গবন্ধুকে গোপালগঞ্জের মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করা যাবে না । এ বিষয়ে গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা রফিকউজ্জামানের সহিত যোগাযোগ করা হলে তিনি বলেন , লোকমুখে শুনতে পেরেছি কিছু জনবিচ্ছিন্ন লোক চুপি - চুপি জেলা পরিষদের ভেতরে বঙ্গবন্ধুর ছবি টানিয়ে দ্রুত স্থান ত্যাগ করে । জেলা পরিষদের নিরাপত্তার জন্য জেলা পুলিশ সুপারের সহিত কথা বলেছি দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।