পলাশ চন্দ্র বিশ্বাস ,জেলা প্রতিনিধি ( গোপালগঞ্জ)
টুংগী পড়ায় আজ মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬ ) তারিখে সন্ধ্যার পরে বিক্ষুব্ধ জনতা থানা ঘেরাও করে জ্বালিয়ে দেয়। স্থানীয় সূত্রে জানা যায়, নতুন অফিসার ইন চার্জ ( ওসি) যোগদান করার পর সন্ধ্যার পরে উপজেলা পরিষদ থেকে নির্দোষী লোকদের ধরে নিয়ে থানায় আটকে রাখাকে কেন্দ্র করে স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং মাইকে স্লোগান দিয়ে হাজার হাজার জনতা থানা ঘেরাও করে পুলিশের সঙ্গে ধাওয়া ,পাল্টা - ধাওয়া, লাটিচার্স , সাউন্ড গ্রেনেট , টিয়ারসেল ও গুলি বর্ষনকে উপেক্ষা করে থানার ভিতরে ঢুকে পড়ে এবং বিভিন্ন আবাসনে আগুন ধরিয়ে দেয় পুলিশ আত্মরক্ষার্থে থানা থেকে পালিয়ে যায়। গোপালগঞ্জ সদর থেকে অতিরিক্ত পুলিশ টুঙ্গি পাড়ায় পৌঁছানোর আগেই থানার অধিকাংশ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায় এবং বিক্ষুব্ধ জনতা সম্মুখে থাকা জিনিসপত্র সঙ্গে নিয়ে দ্রুত থানা ত্যাগ করে। গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার প্রদ্যুষ কুমার মজুমদার মোবাইল ফোনে বলেন , নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লোকজন থানা আক্রান্তের ঘটনার বিষয়ে আমি অবগত হয়ে দ্রুত অতিরিক্ত পুলিশ পাঠানোর ব্যবস্থা করেছি । আশা করছি দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হব এবং যারা আইন হাতে তুলে নিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।