মোঃ হেলাল উদ্দিন পানছড়ি প্রতিনিধি:
পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক জনাব ফারহানা নাসরিনের বদলি জনিত বিদায় উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান করেছে পানছড়ি প্রেসক্লাব।
১৯ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫ ঘটিকার সময় পানছড়ি প্রেসক্লাবের সৌজন্যে এ বিদায় সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন পানছড়ি প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুল ইসলাম মাহিম, সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসার সহ সকল সম্মানিত সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালনকালে ফারহানা নাসরিন পানছড়ির উন্নয়ন, আইন-শৃঙ্খলা রক্ষা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জনকল্যাণমূলক কাজে আন্তরিকভাবে কাজ করেছেন। সাংবাদিকদের সাথে তাঁর সুসম্পর্ক ও সৌহার্দ্যপূর্ণ আচরণ সবসময় স্মরণীয় হয়ে থাকবে।
পরে প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও ফারহানা নাসরিনের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় তাঁর সুস্বাস্থ্য ও কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।