পলাশ চন্দ্র বিশ্বাস, জেলা প্রতিনিধি (গোপালগঞ্জ)
গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি রাজা তালুকদার (৪৮) পিতা আন্জুব তালুকদার, নৈয়ারবাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা । আজ শনিবার (২১ নভেম্বর ২০২৬) তারিখে ফাঁকা বাড়িতে ঘরের তালা ভেঙে ভিতরে আগুন দেওয়ার ঘটনা ঘটে।এসময়ে ঘরের ভিতরে আসবাবপত্র জ্বালিয়ে দেয়, আলমারি ভেঙ্গে ২ ভরি স্বর্ণ ও নগদ ১,৬৫,০০০ হাজার টাকা লুট করে নেওয়ার ঘটনা ঘটে। ভুক্তভোগী রাজা তালুকদার ও তার সহধর্মিণী জানান , এমন ঘটনার তীব্র নিন্দা জানাই । সেই সাথে - সাথে এই দুষ্কৃত কারীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি চাই। বিএনপি করার অপরাধে এধরনের তান্ডব চালিয়েছে দুর্বৃত্তরা ।রাজা তালুকদার বলেন , বিভিন্ন ভাবে ফোনে প্রান নাশের হুমকির
দেওয়া হচ্ছে। প্রসাশন না থাকার কারনে অভিযোগ ও করতে পারছিনা। টুঙ্গিপাড়া -কোটালিপাড়া-০৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী ভাইয়ের কাছে মুঠো ফোনে অনুরোধ করেছি আমাদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য।