বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

মোহনপুরে পুকুর খননের মহোৎসব

  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

মো রাজু আহমেদ (রাজশাহী) জেলা প্রতিনিধি :

রাজশাহীর মোহনপুর উপজেলায় পুকুর খননের মহোৎসব শুরু হয়েছে। ভাড়াকৃত কয়েকটি এস্কেভেটর মেশিন (ভেকু) দিয়ে দিনরাত্রি সজাগ থেকে দ্রুত গতিতে কৃষি জমি নষ্ট করে পুকুর খনন কাজ চালিয়ে যাচ্ছে স্বার্থনেষী ব্যক্তিরা।

খোঁজ নিয়ে জানার পর নিশ্চিত হওয়া যায়, মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম সরকারি বিধি অমান্য করে বিরহী বিলে প্রায় ১০ বিঘা কৃষি জমিতে এক্সেভেটর (ভ্যেকু) মেশিন দিয়ে পুকুর খনন করছে।একই ইউনিয়নের মতিহার নামক বিলে প্রায় ১৪ বিঘা কৃষি জমিতে পুকুর খনন করছে সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ ভুট্টু। এছাড়া বাকশিমইল ইউনিয়নের ভেটুপাড়া বিলে প্রায় ৬ বিঘা জমিতে পুকুর খনন করছে হেলার নামের ব্যক্তি।

অবৈধ পন্থায় পুকুর খননকারী জাহানাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম বলেন, আমরা উপজেলা পর্যায়ে কথা বলে পুকুর খনন কাজ চালিয়ে যাচ্ছি। এলাকাতেও আমরা সকল কিছু ম্যানেজ করেছি।

এবিষয়ে মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহিমা বিনতে আখতার বলেন, তদন্ত সাপেক্ষে পুকুর খননকারী দের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews