বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

বিরামপুরে ভ্রাম্যমাণ আদালতে দুই বেকারি ও দুই হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৪২৩ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ারুল কবীর স্বপন দিনাজপুর বিরামপুর প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর পৌর শহরে মান নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কর্তৃক পরিচালিত হঠাৎ অভিযানে দুইটি বেকারি ও দুইটি খাবার হোটেলকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) বিরামপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় বিএসটিআইয়ের নিয়মিত তদারকি কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অনিয়ম প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে পৌর শহরের মির্জাপুর এলাকায় অবস্থিত জেমি বেকারিকে ১০ হাজার টাকা এবং মা–বাবার দোয়া বেকারিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় পৌর শহরের ঢাকা মোড়ে অবস্থিত নিরিবিলি খাবার হোটেলকে ১ হাজার টাকা ও ক্লাসিক হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জরিমানা আদায় করেন বিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া নওরীন।
অভিযানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএসটিআইয়ের মেট্রোলজি পরিদর্শক শামীম আজাদ বকুল। সার্বিক তদারকিতে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হয়।
বিএসটিআই সূত্র জানায়, অভিযানে দুইটি বেকারি প্রতিষ্ঠান থেকে মোট ২২ হাজার টাকা এবং দুইটি খাবার হোটেল থেকে মোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ বিষয়ে দিনাজপুর জেলা বিএসটিআইয়ের মেট্রোলজি পরিদর্শক শামীম আজাদ বকুল বলেন,
“অফিস আদেশ অনুযায়ী নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews