1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
লালমাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: নরসিংদীর শিবপুরে গাছের চারা রোপণের শুভ উদ্বোধন করেন নির্বাহী অফিসার ফারজানা ইয়াসমিন। গোপালগঞ্জ জেলায় বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন” বাগেরহাটে জামায়াতের নেতাকর্মীদের নামে হয়রানি মূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। দৈনিক খবরের কন্ঠ পত্রিকায় মোজাফফর আহমেদকে স্টাফ রিপোর্টার নিয়োগ প্রদান বাহুবলে মাদকসেবীর উচ্ছৃঙ্খলতার অপরাধে রমজান আলীকে ১বছরের বিনাশ্রম কারাদণ্ড। হবিগঞ্জ,সিলেট মৌলভীবাজার বাস মালিক সমিতির দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি। বাহুবলে অবৈধ ভাবে পাহাড় কাটায় ইউপি সদস্য শামীমকে ৩ লাখ টাকা জরিমানা প্রদান। নবীগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ,র‍্যাবের অভিযানে সিলেট থেকে তুহিন গ্রেফতার। বাদল মোড়ল হত্যাকাণ্ডে জামায়াতের অফিস ভাঙচুরের অভিযোগ, এলাকায় আতঙ্ক

বাগেরহাট-২ আসনে এমএ সালামের  মনোনয়নের  দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৫ বার পড়া হয়েছে

 

মাসুম বিল্লাহ
বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালামকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে বাগেরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়।

সমাবেশে বক্তব্য দেন, বাগেরহাট জেলা বিএনপির যুগ্ন আহবায়ক নিয়ামুল নাসির আলাপ, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলী, জেলা বিএনপি নেতা হাদিউজ্জামান হিরোসহ বিভিন্ন পযায়ের নেতাকর্মী। মিছিল ও সমাবেশে সহাস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

মিছিলে দূর্দিনের সালাম ভাই, আমরা তোমায় ভুলি নাই, ধানের শীষের কান্ডারি সালাম ভাই, আমরা তোমায় পাশে চাই স্লোগান দেন নেতাকর্মীরা।
বক্তারা জানান, দীর্ঘদিন ধরে নিযাতিত নেতাকর্মীদের পাশে ছিলেন এম এ সালাম। তিনি নিজেও জেলজুলুমের শিকার হয়েছেন। আমরা চাই দুর্দিনের পরীক্ষিত নেতা বাগেরহাট-২ আসনে বিএনপির সাবেক সভাপতি এমএ সালামের বিকল্প নেই। তাকে ধানের শীষে মনোনয়ন দেওয়ার দাবি জানান নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট