বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

মাধবপুরে অবৈধ ভাবে মাটি উত্তোলনে মোবাইল কোর্টে আড়াই লাখ টাকা জরিমানা।

  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৭৫ বার পড়া হয়েছে

মীর দুলাল।। হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অবৈধভাবে মাটি ও বালি উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।

সোমবার (০২ ফেব্রুয়ারি ২৬)ইং দুপুর ১২ ঘটিকার দিকে উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে অবৈধ ভাবে মাটি ও বালি উত্তোলন ও বিক্রির দায়ে তিন ব্যক্তিকে মোট তিনটি মামলায় ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন আউলিয়া বাজার গ্রামের রাব্বানী মিয়ার ছেলে মো. নজরুল ইসলাম, যাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই অপরাধে বহরা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মো. খোকন মিয়াকে ১ লাখ টাকা এবং কালিকাপুর গ্রামের মঙ্গল মিয়ার ছেলে জয়নাল মিয়াকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান চলাকালে বড়জ্বালা বিজিবির একটি টিম মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করে।, পরিবেশ সুরক্ষা ও নদীভাঙন প্রতিরোধে অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে জানান উপজেলা প্রশাসন।

জনস্বার্থে ভবিষ্যতেও মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews