শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জে দুর্গা প্রতিমার রং তুলিতে শেষ মুহূর্তে ব্যস্ত মৃৎশিল্পীরা। মোহনগঞ্জে গাছের মগডালে রশি দিয়ে বাঁধা সাবেক সেনা সদস্যর মরদেহ উদ্ধার। লালমাইয়ে যানজট নিরসনে প্রশাসনের সাঁড়াশি অভিযান, সিএনজি স্ট্যান্ডকে ঘিরে কঠোর হুঁশিয়ারি গোপালগঞ্জ পাসপোর্ট অফিস তিন কর্মকর্তা-কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি। কুমিল্লা লালমাইয়ে ৭ম শ্রেণির ছাত্রী জান্নাতুলের মরদেহ মিলল ধানক্ষেতে। হবিগঞ্জ শহরে অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে পুলিশের অভিযান। গোপালগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উদযাপিত নগদ উদ্যোক্তাদের মানি লন্ডারিং ও অনলাইন জুয়া প্রতিরোধে প্রশিক্ষণ অনুষ্ঠিত। চুনারুঘাটে এসআরবি অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার। গোবিপ্রবি’তে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অত্যাধুনিক গবেষণাগার উদ্বোধন
Title :

আশুগঞ্জ সার কারখানায় ১১ মাস পর গ্যাস  উৎপাদন শুরু!

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

সংবাদদাতা : দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

অবশেষে গ্যাস সরবরাহ শুরু হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডে। প্রায় ১১ মাস পর গ্যাস পেয়ে কারখানাটিতে উৎপাদন শুরু হয়েছে। তবে গ্যাসের চাপ কম থাকায় পুরোদমে উৎপাদন শুরু করা যাচ্ছে না বলেও জানা যায়।

গতকাল বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টা থেকে সার উৎপাদন শুরু হয় বলে জানিয়েছেন কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার নাথ।
তবে গ্যাসের চাপ কম থাকার কারণে ঢিমেতালে উৎপাদন চলছে জানিয়ে তিনি বলেন, মূলত পুরোদমে সার উৎপাদনে ৪০-৪২ বার চাপ প্রয়োজন হয়। বর্তমানে পাওয়া যাচ্ছে ৩০-৩৪ বার।
কারখানা সূত্রে জানা জানায়, আশুগঞ্জ সার কারখানায় প্রতিদিন প্রায় ১১০০ টন ইউরিয়া সার উৎপাদন হতো। তবে গ্যাস সংকটের কারণে গত ২১শে ফেব্রুয়ারি থেকে কারখানাটির উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করেন কর্তৃপক্ষ।
পরবর্তীতে গত বছরের ১৫ নভেম্বর থেকে গ্যাস সরবরাহ শুরু হলে দীর্ঘ প্রক্রিয়ার পর ইউরিয়া সার উৎপাদনে ফিরল কারখানাটি।

আশুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার নাথ বলেন, ‘গ্যাস সরবরাহ শুরুর পর পরই ইউরিয়া সার উৎপাদন প্রক্রিয়া শুরু করা হয়। তবে বেশ কয়েকটি ধাপ অতিক্রম করে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা থেকে সার উৎপাদন শুরু হয়েছে।
’গ্যাসের সমস্যা পুরোপুরিভাবে কেটে গেলে উৎপাদনেও গতি আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews