সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবপুর শিক্ষকের বিরুদ্ধে হয়রানিমূলক হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত। হবিগঞ্জ শ্রীমঙ্গল সড়কে যাত্রীবাহি বাস, মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ১, নলডাঙ্গা নদীতে নিখোঁজ জমিলা বেগম,ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান। গোপালগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন।  ঘোড়াঘাটে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ ৪৩০ পরিবার পেল ২০ কেজি করে চাল। শায়েস্তাগঞ্জ ব্রাহ্মণডোরায় জমি সংক্রান্ত বিরোধের হামলায় সাবেক ইউপি সদস্য কলম চান নিহত। শিবপুরে অসহায় মানুষের মাঝে ঢেউটিন,বিভাটেক,সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ। কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন গোপালগঞ্জে প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগ র‍্যালি অনুষ্ঠিত। 
Title :

কালীগঞ্জে ২ইউপি চেয়ারম্যান যোগ দিলেন গ্রাম আদালত সক্রিয়করণ সম্মেলনে।

  • প্রকাশিত: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

ঝিনাইদহ কালীগঞ্জ থেকে। মোঃমাহাবুবুর রহমান।

গ্রাম আদালত সক্রিয়করণের স্থানীয় প্রশাসনের ভূমিকা ও করণীয় শীর্ষক বিভাগীয় সম্মেলনে দেশের একমাত্র তৃতীয় লিঙ্গের ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু এবং মালিয়াট ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান খান যোগ দেন । খুলনা বিভাগীয় কমিশনের কার্যালয়ের আয়োজনে হোটেল সিটি ইন এর সিটি কনভেনশন হল সাউথ প্লাজায় বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।খুলনা স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোঃ হুসাইন শওকত এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন খুলনা বিভাগীয় কমিশনার মো: ফিরোজ সরকার। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ন সচিব মোহাম্মদ ফজলে আজিম,খুলনা রেঞ্জের ডিআইজি মো: রেজাউল হক পিপিএম এবং খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। খুলনা বিভাগের ১০ টি জেলার স্থানীয় সরকার বিভাগের উপ – পরিচালকগণ,উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ এবং প্রতি উপজেলার দুই জন করে ইউনিয়ন পরিষদের বিভাগীয় পর্যায়ে মনোনীত চেয়ারম্যানগণ আমন্ত্রিত অতিথি হিসেবে যোগদান করেন। গ্রাম আদালত টেকসই কারণে স্থানীয় প্রশাসনের গুরুত্ব ও করনীয় শীর্ষক বিভাগীয় সম্মেলনে অংশগ্রহণের জন্য কালীগঞ্জ উপজেলায় বিশেষ সাফল্য অর্জন করায় চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু ও আজিজুর রহমান খান মনোনীত হয়েছেন। গ্রাম আদালত পরিচালনায় ঝিনাইদহ জেলা তথা কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন। কালীগঞ্জ উপজেলায় ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত পরিচালনাকে আরো শক্তিশালী এবং বেগবান করতে সার্বিক সহযোগিতা প্রদান করে যাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম। বিভাগীয় পর্যায়ের এই অনুষ্ঠানের তিনিও অতিথি হিসেবে যোগদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews