রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
বাহুবলে সিএনজি -টমটম স্ট্যান্ড দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে ২৫ জন, আহত। বিএনপির ৪৭ নেতাকে ওমরাহ পালনে পাঠালেন নেত্রকোনা -৪ আসনের এমপি বাবর। পুটিয়া ইউনিয়ন শিবপুরের জন্য রাজা ইউনিয়ন আলহাজ্ব মঞ্জুর এলাহী এমপি। গোয়াইনঘাট সরকারি কলেজে নবীনবরণ ও ‘প্রতীতি’র বর্ষপূর্তি উদ্‌যাপন গোপালগঞ্জে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। গোপালগঞ্জের কাশিয়ানীতে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন। চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত। চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত
Title :

খুলনায় ছেলের দা’র কোপে মা গুরুতর আহত,আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে!

  • প্রকাশিত: সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি!

খুলনার মির্জাপুর রোডে পারিবারিক কলহের জেরে ছেলের দা’র আঘাতে গুরুতর আহত হয়েছেন মিনা বেগম (৫৫)। রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহত মিনা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত ছেলে আকবর সরকারকে (৩০) আটক করেছে। তিনি মাদকাসক্ত এবং মানসিকভাবে অসুস্থ বলে জানা গেছে।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে থানায় ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে তারা রক্তাক্ত অবস্থায় মিনা বেগমকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তিনি আরও জানান, আকবর সরকার ধারালো দা দিয়ে তার মাকে তিনবার কোপ দেয়, যার ফলে তিনি গুরুতর আহত হন।

পুলিশি জিজ্ঞাসাবাদে আকবর সরকার জানান, তিনি “আল্লাহর আদেশ” বাস্তবায়নের জন্য মাকে কুপিয়েছেন। বর্তমানে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews