শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত। চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত
Title :

শিবপুরে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

  • প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী ঃ নরসিংদীর শিবপুর, তিন নং পূটিয়া ইউনিয়ন এর এক নং ওয়ার্ড কুমরাদিতে অদ্য ৭ এপ্রিল সোমবার দুপুর আড়াইটার দিকে শিবপুর থানা পুটিয়া ইউনিয়ন এর কুমরাদী এলাকায় ইটাখোলা-শিবপুর হাইওয়ে সড়কের পাশে বাছেদ মুন্সির পুকুর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেন শিবপুর মডেল থানার পুলিশ।পুলিশ ও স্থানীয়রা জানান, কুমরাদি এলাকায় বাছেদ মুন্সির জমিতে ভেকু দিয়ে পুকুর খননের সময় মাটির নিচ থেকে একটি অর্ধগলিত মরদেহ বের হয়ে আসে। বিষয়টি ভেকু চালক শামীম শেখ আশেপাশের লোকজনকে জানান। খবর পেয়ে শিবপুর মডেল থানার পুলিশ অজ্ঞাত ব্যক্তির মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠান । স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ হান্নান বলেন, আমি জানতে পারি কুমরাদী এলাকায় পুকুর খনন করার সময় মাটির নিচ থেকে একজনের মৃতদেহ বের হয়ে আসে। ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দিলে পুলিশ আসিয়া মরদেহটি উদ্ধার করেন। শিবপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমান জানান, ভেকু দিয়ে পুকুর খনন করার সময় মাটির নিচ থেকে এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ বের হয়ে আসার খবর পেয়ে ঘটনাস্থলে আসি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান থাকবে। শিবপুর মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসাইন বলেন, মরদেহ টি এমনভাবে পচে গলে গিয়েছে নারী না পুরুষ চিহ্নিত করা সম্ভব হয়নি, আমরা মরদেহটি নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছি ডাক্তারদের সার্টিফিকেট অনুযায়ী পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews