বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ।
Title :

গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা!

  • প্রকাশিত: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

লুৎফর সিকদার- গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অভাবের তাড়না আর দীর্ঘদিনের অসুস্থতা সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন নিরোধ হাজরা (৮০) নামের এক বৃদ্ধ। বুধবার সকালে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বড় ডুমুরিয়া গ্রামে এঘটনা ঘটে। এতথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম।তিনি বলেন, প্রতিদিনের মতো গত মঙ্গলবার রাতে খাবার খেয়ে নিজের বসত ঘরে ঘুমিয়ে পড়েন নিরোধ হাজরা। পরে বুধবার ভোর ৫ টায় প্রতিবেশী প্রেমা বিশ্বাস তার পরিত্যক্ত ঘরে নিরোধ হাজরাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তার চিৎকারে এলাকাবাসী উপস্থিত হয়ে থানায় খবর দেয়। তখন পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ নামিয়ে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।

ওসি খোরশেদ আরও বলেন, মৃতের পরিবারের মাধ্যমে জানতে পেরেছি ৮০ বছর বয়সী নিরোধ হাজরা দীর্ঘদিন যাবত শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে ভুগছিলেন। আর অভাব অনটন থাকায় উন্নতমানের চিকিৎসা নিতে পারছিলেন না তিনি। তাই অভাব আর অসুস্থতার কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews