শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত। চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত
Title :

মোহনগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা।

  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

মোহনগঞ্জ, নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের খলিফা পটিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাছ ধরার জাল জব্দ করেছে প্রশাসন।

সোমবার (৩০ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের অভিযানে মো. সোহরাব হোসেন নামে এক ব্যবসায়ীর গুদাম ঘরে রাখা কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ করা হয়।

জব্দকৃত জালের মধ্যে ছিল ৫১টি কারেন্ট জাল ও ৬৩টি চায়না দুয়ারি জাল। এসব জালের বাজারমূল্য প্রায় তিন লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে প্রশাসন। পরে জালগুলো মোহনগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনা করেন মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানে অভিযুক্ত ব্যবসায়ী মো. সোহরাব হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তার গুদাম ঘরটি সিলগালা করে দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের বলেন, “দেশীয় মাছ, মা মাছ ও পোনা মাছ রক্ষায় এমন অভিযান চলমান থাকবে। নিষিদ্ধ জাল ব্যবসায় জড়িত কেউই ছাড় পাবে না।

স্থানীয় জনগণ প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত অভিযানের দাবি জানিয়েছেন।

৩০/০৬/২৫ ইং

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews