1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
লাখাইয়ে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ কর্মী গ্রেফতার। হবিগঞ্জে বিজিবি অভিযানে ২৪টি ভারতীয় চোরাই গরু উদ্ধার। মাধবপুরে বাস ও পিকআপ ভ্যান সংঘর্ষে মহিলাসহ ৪ জন নিহত। মাধবপুর মহাসড়কে চাঁদাবাজি দায়ে সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক। গোপালগঞ্জে শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৫ তম আবির্ভাব দিবস পালিত দিনাজপুরের ঘোড়াঘাটে ঝড় ও শিলাবৃষ্টির তান্ডবে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত। জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার উদ্যোগে ২শ ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুই ভাই ইয়াবাসহ গ্রেপ্তার। পাংশায় দৈনিক রাজবাড়ী কন্ঠ পরিবারের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে র‍্যাবের অভিযানে শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূ গ্রেফতার।

নারীদের পর্দার নির্দেশ : জনস্বাস্থ্যের পরিচালকের দুঃখ প্রকাশ করে বিজ্ঞপ্তি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৪০৩ বার পড়া হয়েছে

জনস্বাস্থ্য ইনস্টিটিউটে কর্মরত নারীদের হিজাব এবং পুরুষদের টাকনুর ওপরে পোশাক পরার যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, তা প্রত্যাহার করা হয়েছে।

দুঃখ প্রকাশ করে বিজ্ঞপ্তিটি প্রত্যাহারের ঘোষণা দেন প্রতিষ্ঠানটির পরিচালক ডা. মুহাম্মদ আবদুর রহিম।

বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমকে তিনি বলেন, আমি এ নির্দেশনাটি সবার জন্য দিইনি। শুধু মুসলিম নারী-পুরুষের জন্য দিয়েছিলাম।

তিনি বলেন, ধর্ম একটা ব্যক্তিগত বিষয়, এটা চাপিয়ে দেওয়া নয়। এটা তার জ্ঞানগর্ভে একটু নাড়া দেওয়া। মুসলমানরা জানেন, টাকনুর নিচে কাপড় পড়লে কী হয়। এটা তো আমি ফেসবুকে দেই নাই, এটা আমি দিয়েছি আমার ইন্সটিটিউটে আমার স্টাফরা যাতে কবীরা গুনাহ থেকে বাঁচে।

গত কয়েকদিন ধরে ধর্ষণের ঘটনা বিভিন্ন প্রচারমাধ্যমে দেখে আমি খুবই বিস্মিত। ধর্ষণে কবীরা গুনাহ হয়। আমি চিন্তা করলাম, আমাদের জন্য কত সহজ যে আমরা কবীরা গুনাহ এড়িয়ে যেতে পারি। টাকনুর নিচে পুরুষ কাপড় পরবে, আর মহিলারা টাকনুর নিচে কাপড় পড়বে।

শোকজের বিষয়ে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, আমি মন্ত্রণালয়কে ভেবেচিন্তে জবাব দেব। মন্ত্রণালয়ের চিঠিটা তো আমাকে ভেবেচিন্তে লিখতে হবে। আমাকে ডিজি স্যার বলেছেন, তুমি যে চিঠি দিয়েছো তা বাতিল করো- তখনই আমি তা বাতিল করি। আমি এজন্য গোটা জাতির কাছে দুঃখিত ও আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি, ভবিষ্যতে এরকম ভুল আর হবে না-এই প্রতিজ্ঞাও করেছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট