1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
গোয়াইনঘাট সদর ইউনিয়নের ওলির খালের ওপর সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ গোপালগঞ্জে কুশলা ইউনিয়নের ছাত্রদলের সভাপতি মারুফের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ। ঝিনাইদহে বাকিতে চা না দেওয়ায় সংঘর্ষে জড়াল দুই পক্ষ গোয়াইনঘাট অটো চালক সমবায় সমিতির ১৬ সদস্যের নতুন কমিটি গঠন। মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে কোটালীপাড়ার রতি কান্ত নিহত। বানিয়াচংয়ে ফুটবল খেলাকে কেন্দ্রকরে যুবক কে কুপিয়ে হত্যা। মাধবপুরে মন্দিরের প্রতিমা ভাঙচুর,ঘটনাস্থল প্রশাসনের পরিদর্শন। বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান।  নবীগঞ্জ উপজেলা যুবশক্তির আহবায়ক কমিটি গঠিত। মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের পহেলা বৈশাখ উদযাপন”

নিজ জেলায় রাষ্ট্রীয় সফরে, সংস্কৃতি প্রতিমন্ত্রী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

অতুল সরকারঃ রাজবাড়ী প্রতিনিধি
চার দিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা রাজবাড়ীতে পৌঁছেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মাননীয় প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি।

আজ শনিবার সকালে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে রাজবাড়ী পৌঁছালে স্থানীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনতা তাকে সংবর্ধনা জানান।

সফরসূচি অনুযায়ী, সকাল ৯টায় ঢাকার বাসভবন হতে পদ্মা সেতু হয়ে তিনি রাজবাড়ীর উদ্দেশ্যে যাত্রা করেন। দুপুর ১২ টায় প্রতিমন্ত্রী রাজবাড়ীর প্রবেশদ্বার গোয়ালন্দ মোড়ে পৌঁছালে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়।

প্রিয় নেতাকে স্বাগত জানাতে সকাল ১০টা থেকেই শহীদ ওহাবপুর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে শত শত নেতাকর্মীরা ফুলের তোড়া নিয়ে ঢাকা-খুলনা মহাসড়কের দু’ধারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন। প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়িটি গোয়ালন্দ মোড়ে পৌঁছালে শত শত মানুষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

এ সময় তিনি গাড়ি থেকে নেমে নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন এবং উপস্থিত সাধারণ মানুষের সাথে করমর্দন করেন।

এরপর তিনি গাড়ির সানরুফ দিয়ে বের হয়ে হাত নেড়ে সমবেত জনতার অভিবাদনের জবাব দেন। এ সময় উপস্থিত জনতা তাঁকে ফুলের পাপড়ি ছিটিয়ে উষ্ণ শুভেচ্ছা জানান।

জনাকীর্ণ এই সংবর্ধনায় প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান শহীদওহাবপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান একেএম শফিউদ্দিন আহম্মেদ কাশেম, সাধারণ সম্পাদক মো: ওয়াহিদুজ্জামান মন্ডল, ৬নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো: ইব্রাহিম সরদার, সাধারণ সম্পাদক মো: ফজলুল হক সোবাহান, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম হকু, সাংগঠনিক সম্পাদক সোহাগুর রহমান জুয়েল, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব উসমান গনি সোহান, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম উজ্জল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাইফুল রহমান লিটন, ছাত্রদল নেতা মো: আব্দুল্লাহ শেখ, শেখ সহিদ সহ স্থানীয় নেতৃবৃন্দ।

শহীদ ওহাবপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি একেএম শফিউদ্দিন আহম্মেদ কাশেম বলেন, “আমাদের প্রিয় নেতা আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম সাহেব সংস্কৃতি প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় রাজবাড়ীবাসী আজ গর্বিত। তাঁকে বরণ করে নিতে আজ মহাসড়কে জনতার যে ঢল নেমেছে, তা প্রমাণ করে তিনি সাধারণ মানুষের হৃদয়ে কতটা গভীরে রয়েছেন। আমরা আশাবাদী, তাঁর নেতৃত্বে রাজবাড়ীসহ সারা দেশের সংস্কৃতি অঙ্গনে এক নতুন দিগন্তের সূচনা হবে।”

ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো: ওয়াহিদুজ্জামান মন্ডল তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের অভিভাবককে কাছে পেয়ে নেতাকর্মীরা আজ উজ্জীবিত। শহীদ ওহাবপুর ইউনিয়ন বিএনপি’র পক্ষ থেকে আমরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছি। জনগণের এই স্বতঃস্ফূর্ত ভালোবাসা আগামী দিনে আমাদের সাংগঠনিক শক্তিকে আরও ত্বরান্বিত করবে।”

বেলা সাড়ে ১২টায় প্রতিমন্ত্রী রাজবাড়ী সার্কিট হাউসে পৌঁছালে জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে রাষ্ট্রীয় সম্মাননা ‘গার্ড অব অনার’ প্রদান করেন। এরপর দুপুর ১টায় তিনি রাজবাড়ী পৌর এলাকার ২৮ কলোনীস্থ পৌর কবরস্থানে তাঁর প্রয়াত পিতা-মাতার কবর জিয়ারত ও মোনাজাতে অংশ নেন। বিকেলে নিজ বাসভবনে তিনি বিপুল সংখ্যক নেতাকর্মীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও সাংগঠনিক বিষয়ে মতবিনিময় করেন।

সফরসূচি অনুযায়ী আগামী ০৩ মার্চ পর্যন্ত তিনি জেলায় বিভিন্ন প্রশাসনিক ও সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট