সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
শাহপুর বন বিটে গভীর রাতে গাছ চুরি: ট্রাক্টরসহ ২ চোর আটক। বাহুবলের মিরপুরে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পানছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন গোপালগঞ্জে জাতীয় যুব দিবস- ২০২৬ উদযাপিত নরসিংদীর শিবপুর উপজেলায় জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। এইচএসসি ফলাফল ২০২৬: আজমিরীগঞ্জ সরকারি কলেজের চিত্র ও উত্তরণের উপায়। ফলাফল বিপর্যয়ের মধ্যেও সাফল্য ধরে রেখেছে জহুর চান বিবি মহিলা কলেজ। পানছড়িতে বিজিবির অভিযানে সেগুন গামারি খাট জব্দ। মুড়ারবন্দ দরবার শরীফে বিশ্ব সুফী সংস্থার আলোচনা সভা ও হবিগঞ্জ জেলা কমিটি গঠন! মাধবপুরে শ্রমিক লীগ নেতা ফজলুল হক পুলিশের অভিযানে গ্রেফতার।
Title :

বাহুবলের মিরপুরে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

  • প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

মীর দুলাল।। হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আনিস হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে মিরপুর এলাকাধীন সাগর ব্রিক ফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের মিরপুরের সাগর ব্রিক ফিল্ডের সামনে বিপরীতমুখী একটি পিকআপ (ঢাকা মেট্রো-ঠ-১৩-২৩৬০) ও একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ম-৫১-৪৫৪৪) এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা যাত্রী মোহাম্মদ আনিস হাওলাদার ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

নিহত আনিস হাওলাদার পিরোজপুর জেলার নাজিরপুর থানার মিঠারকুল গ্রামের মৃত মোফাজ্জল হাওলাদার ও মৃত ফাতেমা বেগমের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুল হক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews