
পলাশ চন্দ্র বিশ্বাস, জেলা প্রতিনিধি (গোপালগঞ্জ)
“দক্ষ যুবক গরবে দেশ, সবার জন্য বাংলাদেশ ” এই স্লোগানকে প্রতিপাদ্য হিসেবে পরিগণিত করে
গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জনাব এস এম তারেক সুলতান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), গোপালগঞ্জ সভাপতিত্বে আজ রবিবার (০ ১ নভেম্বর ২০২৬ ) তারিখে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি আয়োজন করা হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের “স্বচ্ছতা” সম্মেলন কক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, গোপালগঞ্জ, জনাব মোঃ আরিফ -উজ-জামান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, গোপালগঞ্জ, জনাব মোঃ হাবীবুল্লাহ, বিপিএম-সেবা মহোদয় ও জেলা পরিষদ প্রশাসক, জনাব শরীফ রফিকউজ্জামান।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে যুবকদের আত্মকর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও দেশের উন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
যুব শক্তিই দেশের অগ্রগতির অন্যতম চালিকাশক্তি। দক্ষ, কর্মঠ ও আত্মনির্ভর যুব সমাজ গড়ে উঠলেই গড়ে উঠবে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ।
এ সময় গোপালগঞ্জ জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেণী-পেশার মানস উপস্থিত ছিলেন।