মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজারহাটে ১০ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতা কে গ্রেফতার করেছে পুলিশ। নলডাঙ্গায় অবৈধভাবে ধানের বীজ প্যাকেটজাত করায় ৩০ হাজার টাকা জরিমানা। টুংগীপাড়ায় আড়াই বছর পরে শেখ মুজিবুর রহমাণের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন। গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিপি মোতায়েন, আইনশৃঙ্খলা স্বাভাবিক। গোপালগঞ্জে আ.লীগের মিছিলে ভাঙচুর ও অগ্নিসংযোগ, ডিসি ও এসপি বদলি। গোপালগঞ্জে পুলিশের বেষ্টনী ভেঙে রাজপথে হাজারো জনতা। মাধবপুরে রাতের আঁধারে অবৈধ ভাবে ফসলি জমির মাটি কাটায় ৫ লাখ টাকা জরিমানা। মাধবপুরে রাতের আঁধারে অবৈধ ভাবে ফসলি জমির মাটি কাটায় ৫ লাখ টাকা জরিমানা। চুনারুঘাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা প্রদান। চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ।
Title :

রাজারহাটে ১০ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতা কে গ্রেফতার করেছে পুলিশ।

  • প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মোঃ মাহবুবুর রহমান জেলা প্রতি কুড়িগ্রাম
১৬/১১/২৬
রাজারহাটে ১০ পিস ইয়াবাসহ শফিকুল ইসলাম শফি (৩০) নামে এক মাদক বিক্রেতা কে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার রাত সাড়ে ৯টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন রাজারহাট থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়
রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় মাদকবিরোধী থানা পুলিশের চলমান মাদক বিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ শফিকুল ইসলাম শফিকে গ্রেপ্তার করা হয়।মাদক বিক্রেতা শফিকুল ইসলাম শফিকে পুলিশ গ্রেফতার করার খবর পেয়ে এলাকাবাসীর মাঝে স্বস্তি প্রকাশ করতে দেখা যায়।এলাকাবাসী এই মাদক বিক্রেতা গ্রেফতার করায় রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মামুনুর রশিদ কে ধন্যবাদ জানান।
শফিকুল ইসলাম শফি চাকিরপশার তালুক গ্রামের মো: বয়তুল আলীর ছেলে।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশীদ বলেন,গোপন সংবাদের ভিত্তিতে এস আই আতিকুল ইসলাম আতিকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে ১০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা শফিকুল ইসলাম শফিকে গ্রেফতার করা হয়েছে।
এই ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মাদকমুক্ত রাজারহাট গড়তে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে ওসি মামুনুর রশীদ সাংবাদিক কে জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews