রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা প্রদান। চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ। মকসুদপুরে সংসদ সদস্য সেলিমের গাড়ির বহরে যাত্রীবাহী বাসের ধাক্কা। টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, ২ হাজার ২২৪ জনের বিরুদ্ধে মামলা। জিনিয়াস স্কলারশিপ এসোসিয়েসন মোহনগঞ্জ বৃত্তি পরীক্ষা, অংশ নিল ১৮০ শিক্ষার্থী। লাখাইয়ে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য জাহির মিয়া গ্রেপ্তার। নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার। পেট্রোলবোমার অভিযোগ সত্য নয়, শর্টসার্কিট থেকে আগুন, ঘটনাস্থল পরিদর্শন করে জানালেন -ওসি গোপালগঞ্জে জেলা পরিষদে বঙ্গবন্ধুর ছবি টানিয়ে দিল ছাত্রলীগ। বানিয়াচংয়ে যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেফতার।
Title :

চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ।

  • প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

মীর দুলাল ।। চুনারুঘাট উপজেলার ছালিয়ার আব্দা বটেরতল এলাকা থেকে ৯ টুকরো (১২.৪৮ ঘনফুট) চিকরাশি কাঠসহ একটি পিকআপভ্যান জব্দ করেছে বন বিভাগ।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে রেমা-কালেঙ্গা বিট কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে বনকর্মীদের একটি দল এ অভিযান পরিচালনা করে।

বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ছালিয়ার আব্দা বটেরতল এলাকায় অভিযান চালায় বনকর্মীরা।

এ সময় বন থেকে অবৈধভাবে কেটে পাচারকালে ১২.৪৮ ঘনফুটের ৯ টুকরো চিকরাশি কাঠ বোঝাই একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়। তবে অভিযান টের পেয়ে গাড়ির চালক পালিয়ে যেতে সক্ষম হন।

এ বিষয়ে রেমা-কালেঙ্গা বিট কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন জানান, বন সম্পদ রক্ষায় বন বিভাগের এমন অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews