
মীর দুলাল।। হবিগঞ্জের লাখাইয়ে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা নাশকতা মামলায় জাহির মিয়া (৪৩) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তার জাহির মিয়া উপজেলার ৫ নম্বর করাব ইউনিয়নের আওয়ামী লীগের ওয়ার্ড সহ-সভাপতি এবং বর্তমান ইউপি সদস্য।
তিনি করাব গ্রামের মৃত আলফু মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ৫ নম্বর করাব ইউনিয়নের করাব গ্রামে অভিযান পরিচালনা করে তাকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, ২০২৫ সালের ১৫ ডিসেম্বর সংঘটিত নাশকতার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে লাখাই থানায় একটি মামলা দায়ের করা হয়।
মামলাটির তদন্তকালে প্রাপ্ত আসামি হিসেবে জাহির মিয়ার নাম উঠে আসায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান,
বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা নাশকতা মামলার তদন্তে জাহির মিয়ার সংশ্লিষ্টতার তথ্য পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।