বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
নাটোরের নলডাঙ্গায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা, ব্যাটারি জব্দ। নলডাঙ্গায় আম গাছের সাথে অটো গাড়ির ধাক্কা, আহত ৫ পানছড়িতে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে হিফযুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত গোপালগঞ্জে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ছাতিয়াইনে দাদন ব্যবসায়ী নানুর সুদের ফাঁদে নিঃস্ব শত পরিবার! শাহপুর বন বিটে গভীর রাতে গাছ চুরি: ট্রাক্টরসহ ২ চোর আটক। বাহুবলের মিরপুরে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পানছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন গোপালগঞ্জে জাতীয় যুব দিবস- ২০২৬ উদযাপিত নরসিংদীর শিবপুর উপজেলায় জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
Title :

গোপালগঞ্জে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

পলাশ চন্দ্র বিশ্বাস, জেলা প্রতিনিধি (গোপালগঞ্জ)

গোপালগঞ্জে ৭নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা আজ মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আরিফ- উজ -জ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার জনাব মোঃ হাবীবুল্লাহ এবং গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকউজ্জামান । এছাড়া জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সরকারি নির্দেশ অনুযায়ী জাতীয় সংহতি ও বিপ্লব দিবস অনুষ্ঠানের প্রয়োজনীয় সকল সম্ভাব্য বিষয় জেলা প্রশাসক আলোচনা করেন । আলোচনার একপর্যায়ে জেলা পরিষদের প্রশাসক জনাব মোঃ রফিকউজ্জামান বলেন , ৭ নভেম্বর জাতির জীবনে ঐতিহাসিক মুহূর্ত । এই দিনটি না হলে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন হতো না । প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা। অবশ্যই ৭ই নভেম্বরের গুরুত্ব সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য ৭ নভেম্বরের যথাযথ ভাব গাম্ভীর্যতার মাধ্যমে পালনের আহ্বান জানান । তিনি আরো বলেন, এই দিনটি শুধু বিএনপির দলীয় কর্মসূচি নয়, জাতীয়ভাবে
দল মত নির্বিশেষে সকলকেই পালন করার জন্য এগিয়ে আসা উচিত। দলীয়ভাবে ভিন্ন মত থাকলেও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার লক্ষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস মাইল ফলক হয়ে থাকবে । পুলিশ সুপার জনাব মোঃ হাবীবুল্লাহ বলেন,
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য জেলা পুলিশ সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে। প্রস্তুতিমূলক আলোচনা সভা শেষে সভাপতি জেলা প্রশাসক মহোদয় অনুষ্ঠানের গৃহীত সিদ্ধান্ত সকলকে যথাযথভাবে পালন করার অনুরোধ জানিয়ে প্রস্তুতি সভা শেষ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews