
মোঃ হেলাল উদ্দিন, পানছড়ি, খাগড়াছড়ি প্রতিনিধি
পার্বত্য খাগড়াছড়ি জেলা পানছড়ি উপজেলাতে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে হিফযুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
২ নভেম্বর ২০২৬ সোমবার সকাল নয় ঘটিকার সময় পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদে অত্যন্ত সুন্দর ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন পানছড়ি উপজেলা শাখার দিনব্যাপী‘হিফযুল কুরআন প্রতিযোগিতা’।উপজেলার বিভিন্ন হিফয মাদ্রাসা থেকে আগত প্রতিভাবান শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা সম্পন্ন হয়।অনুষ্ঠানে আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতা পর্যবেক্ষণ ও গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন হাফেজ ক্বারী নাসির উদ্দীন,হাফেজ মাওলানা আবুল বাশার ।
প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন পানছড়ি উপজেলা শাখার সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা মুফতি মহিউদ্দিন ।
প্রতিযোগিতায় পানছড়ি উপজেলার ঐতিহ্যবাহী বিভিন্ন হিফয শাখার শিক্ষার্থীরা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করে তাদের সুন্দর ও নির্ভুল তিলাওয়াত পরিবেশন করেন।