
পলাশ চন্দ্র বিশ্বাস, জেলা প্রতিনিধি( গোপালগঞ্জ )
গোপালগঞ্জে ০৩ দিন বিক্ষোভ মিছিল ও সমাবেশের পর আজ সোমবার (১৬ নভেম্বর ২০২৬ )পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রশাসনের উচ্চ পর্যায় রদবদলের পাশাপাশি
গোপালগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চলছে সার্বক্ষণিক নজরদারি। একই সঙ্গে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ এলাকায় ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি)।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম আজ সোমবার এসব তথ্য জানান।
তিনি জানান, দায়িত্ব পালনকারী বিজিবি সদস্যদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য মোতায়েন করা সদস্যদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক সদস্যের সঙ্গে বডি ওর্ন ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। এ ছাড়া ড্রোন ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রমের সরাসরি ভিডিও ধারণ ও পর্যবেক্ষণ করা হচ্ছে।
যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মোকাবেলার জন্য প্রশাসন যৌথ অপারেশন প্রস্তুত রয়েছে । আইন শৃঙ্খলা সূত্রে জানা যায় , পূর্বের মতো নতুন করে কোন প্রকার নাশকতামূলক কর্মকাণ্ড যাতে ঘটাতে না পারে পুলিশ, বিজিপি যৌথ বাহিনী সদা সতর্ক রয়েছে।