শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জে পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম গোপালগঞ্জে চরম উত্তেজনার মধ্য দিয়ে পালিত হচ্ছে লকডাউন কর্মসূচি লালমাইয়ে উপজেলা কৃষি কর্মকর্তাকে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের ফুলেল শুভেচ্ছা।  পানছড়িতে নির্বাহী অফিসার কে বদলি জনিত বিদায়ে প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান। মাধবপুরে চা-বাগানের বিরুদ্ধে সংবাদ প্রকাশে, চাঁদাবাজির নাটক সাজিয়ে সাংবাদিককে পুলিশে সোপর্দ, বিছনাকান্দি সীমান্তে আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকে ভারতের কাছে হস্তান্তর! টুঙ্গিপাড়ায় বিক্ষুব্ধ জনতা মাইকে স্লোগান দিয়ে পুড়িয়ে দিল থানা। হবিগঞ্জ সদর হাসপাতালে এসআরবি’র অভিযান,৫ দালাল আটক,৭দিনের কারাদণ্ড প্রদান।  রাজারহাটে ১০ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতা কে গ্রেফতার করেছে পুলিশ। নলডাঙ্গায় অবৈধভাবে ধানের বীজ প্যাকেটজাত করায় ৩০ হাজার টাকা জরিমানা।
Title :

গোপালগঞ্জে চরম উত্তেজনার মধ্য দিয়ে পালিত হচ্ছে লকডাউন কর্মসূচি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

পলাশ চন্দ্র বিশ্বাস, জেলা প্রতিনিধি (গোপালগঞ্জ)

গোপালগঞ্জের পূর্ব ঘোষিত লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে গুড়ি গুড়ি বৃষ্টি মধ্য দিয়ে ও আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) তারিখে গোপালগঞ্জের বিভিন্ন উপজেলায় চরম উত্তেজনা ও সহিংসুক পথে পালিত হচ্ছে লকডাউন কর্মসূচি। কোটালীপাড়া উপজেলায় প্রশাসনের সামনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন নেতারা উপস্থিত হয়ে লকডাউন কর্মসূচি বাস্তবায়নে অংশগ্রহণ করছেন । টুঙ্গি পাড়ায় ভোর হতে রাস্তায় বেরিকেট দিয়ে গাছের গুঁড়ি ফেলে সমাবেশের মধ্যে লকডাউন কর্মসূচি পালন করে । গোপালগঞ্জ সদরে বিভিন্ন গুরুত্বপূর্ণ মূল সড়কে আগুন জ্বালিয়ে কর্মসূচি পালন করা হয় । মুকসুদপুরে – কাশিয়ানীতেও লকডাউন পালনের কর্মসূচির খবর পাওয়া গেছে। বিশেষ করে লকডাউন কর্মসূচিতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে গতকাল রাতে গোপালগঞ্জ- ০২ আসনের সংসদ সদস্য ডা: কে এম বাবরের বাড়িতে আগুন লাগানোর মধ্য দিয়ে । আজ বৃহস্পতিবার ১২টার দিকে গোপালগঞ্জ – ০১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে ও আগুন লাগিয়ে দেয়া হয় । এই নিয়ে গোপালগঞ্জে তিনজন সংসদ সদস্যের বাড়ি আগুনে পুড়িয়ে দেয়া হল। এছাড়া বেছে -বেছে বিএনপি’র গুরুত্বপূর্ণ অফিস আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী নিরব ভূমিকায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগ পাওয়া গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই সংসদ সদস্যদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। পরপর গোপালগঞ্জে তিনজন এমপির বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হলো কিন্তু রক্ষার জন্য কোন প্রকার তৎপরতা চোখে পড়েনি। গোপালগঞ্জ জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকউজ্জামান মোবাইল ফোনে বলেন, দল ক্ষমতায় থাকতে আমাদের সংসদ সদস্যদের বাড়ি পুড়িয়ে দেওয়া হল, অফিসগুলি বেছে বেছে পুরিয়ে দেওয়া হচ্ছে অথচ আইনশৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে । এই রহস্য আমাদের কাছে বোধগম্য নয় । তিনি আইন-শৃঙ্খলা বাহিনী ও সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews