রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু, বাড়ি থেকে মরদেহ উদ্ধার নরসিংদীর শিবপুরে আহত ও নিহত তিন পরিবারকে আর্থিক সহায়তা প্রদান । ঈদগাঁও উপজেলায় অতিভারীবৃস্টি বর্ষণে ফলে ২০গ্রাম প্লাবিত  লালমাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন, নগদ অর্থ ও বাইসাইকেল বিতরণ হবিগঞ্জে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর নির্দেশনা দিলেন -হুইপ জিকে গউছ, খোয়াই নদীতে নিয়মবহির্ভূত বালু উত্তোলনে তীররক্ষাবাঁধ ভেঙে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত। খোয়াই নদীতে নিয়মবহির্ভূত বালু উত্তোলনের কারণে তীররক্ষাবাঁধ ভেঙে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত। ঈদগাঁও উপজেলায় বৃষ্টির পানিতে প্লাবিত উপজেলা নির্বাহী কর্মকর্তার র্পরিদর্শন। মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে যুবকের ৬ মাসের কারাদন্ড।  মরণফাঁদে পরিণত রুস্তমপুর-গোপলার বাজার সড়ক, চরম দুর্ভোগে হাজারো মানুষ।
Title :

দ্রুত খাবার খেলে যেসব সমস্যা হয়

  • প্রকাশিত: বুধবার, ৮ মে, ২০২৪
  • ৭৭৭ বার পড়া হয়েছে

অনেক সময় তাড়াহুড়ার কারণে কেউ কেউ দ্রুত খাবার খান। কারও আবার সবসময়েই দ্রুত খাওয়ার অভ্যাস। সেক্ষেত্রে দেখা যায়, অন্যরা খেতে বসার আগেই দেখা যায় তার খাওয়া শেষ। বিশেষজ্ঞদের মতে, যাদের এ ধরনের অভ্যাস আছে তারা অজান্তেই শরীরের বড় ক্ষতি করে ফেলছেন। কারণ খাবার ঠিক মতো চিবিয়ে না খেলে তার সম্পূর্ণ পুষ্টিগুণ শরীর গ্রহণ করতে পারে না। এর ফলে হজমজনিত নানা সমস্যা দেখা দেয়।

দ্রুত খাবার খেলে কী কী ধরনের সমস্যা হয় তা জানানো হয়েছে ‘হিন্দুস্তান টাইমস’এর এক প্রতিবেদনে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় পুষ্টিবিদ কারিশমা শাহ সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন, দ্রুত খাবার খাওয়া আপনার শরীরকে কষ্ট দিতে পারে, হজমে ব্যাঘাত ঘটিয়ে ফোলাভাব, গ্যাস এবং অ্যাসিড রিফ্লাক্সের মতো সমস্যার দিকে পরিচালিত করতে পারে।

দ্রুত খেলে শরীরে চাপ ফেলে। এর ফলে আপনার পরিপাকতন্ত্রে নেতিবাচক প্রভাব ফেলে। আমরা যখন দ্রুত খাবার খাই তখন আমাদের শরীর ‘ফাইট অর ফ্লাইট’ মোডে চলে যায়, যার ফলে খাবার সঠিকভাবে হজম করার ক্ষমতা ব্যাহত হয়। এর ফলে ফোলাভাব, গ্যাস এবং অ্যাসিড রিফ্লাক্সের মতো অস্বস্তিকর লক্ষণগুলি দেখা দেয়।

ধীরে ধীরে খাওয়ার অনেক উপকারিতা রয়েছে। খাওয়ার গতি কমিয়ে দিলে আপনার শরীরকে ‘বিশ্রাম এবং হজমে’ সাহায্য করতে পারে। আপনি মন দিয়ে খাওয়ার অভ্যাস অনুসরণ করতে পারেন, তাহলে আপনার খাওয়ার গতি কমিয়ে দিতে সহায়তা করবে। যারা অ্যাসিডিটি, গ্যাস এবং ফোলাভাবের মতো হজমজনিত সমস্যায় ভুগছেন তাদের ধীর গতিতে খাওয়া উচিত।

ওজন নিয়ন্ত্রণে রাখতে হলেও খাবার চিবিয়ে খাওয়া জরুরি। অনেক ক্ষণ ধরে চিবিয়ে খেলে বিপাকহার বাড়ে। অনেক ক্ষণ ধরে খাবার খেলে অল্পতেই পেট ভর্তি মনে হয়। এতে বেশি খাওয়ার প্রবণতা কমে। খাবার ঠিক করে চিবিয়ে খেলে তার স্বাদ ঠিক করে উপভোগ করা যায়। এতে শরীরও সতেজ থাকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews