সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

বানিয়াচংয়ে মাহফুজ হত্যা মামলার আসামি র‍্যাবের অভিযানে সিলেট থেকে গ্রেফতার।

  • প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

মীর দুলাল।। ‎হবিগঞ্জের বানিয়াচংয়ে আলোচিত ‘কৃষক মাহফুজ মিয়া’ হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)।

বৃহস্পতিবার ০২ জুলাই গভীর রাতে সিলেটের মোগলাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
‎গ্রেফতারকৃত আসামি বানিয়াচং থানার পৈলারকান্দি গ্রামের সিরাজ তালুকদার এর ছেলে এহিয়া তালুকদার( ৩৬)।

‎র‍্যাবের সুত্রে যানা যায় , গত ২২ নভেম্বর ২০২৫ তারিখ রাতে মোঃ মাহফুজ মিয়া (৪৫) বাড়ি ফেরার পথে হামলার শিকার হন। পূর্বশত্রুতার জেরে বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাহফুজ মিয়া ও তার ভাইকে ঘেরাও করে। একপর্যায়ে প্রধান অভিযুক্ত এহিয়া তালুকদার মাহফুজ মিয়াকে লক্ষ্য করে টেটা নিক্ষেপ করেন, যা তার কোমরের বামপাশে বিদ্ধ হয়।
এছাড়াও অন্যান্য বিবাদীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও আঘাত করে রক্তাক্ত জখম করে।
‎গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে বানিয়াচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোয়াগ গ্রেফতার এর বিষয় টি নিশ্চিত করেন।
‎গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews