1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
জাতীয় সংসদে হুইপ নিযুক্ত হলেন হবিগঞ্জ লাখাই আসনের সাংসদ সদস্য -জিকে গউছ, ঘোড়াঘাট পৌর সদর ডাকবাংলোটি অবহেলা অযত্নে জরাজীর্ণ। শিবপুরে প্রাইভেট কারের মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি গ্রেফতার তিন। ঘোড়াঘাটে বেড়েই চলেছে মোটরসাইকেল চুরি আতঙ্কে সাধারণ মানুষ। জাফলংয়ের লাখেরপাড় পাগলা বিলে অবৈধ ভাবে মাটি উত্তোলনের দায়ে ট্রাক জব্দ,আটক ২ পাংশার টিকটকারের ফাঁদে ফেলে ময়মনসিংহের তরুণীকে ধর্ষণ। নব নির্বাচিত এমপি সেলিমুজ্জামান সেলিমের সাথে  প্রাথমিক শিক্ষক সমিতির মতবিনিময়  নিজ জেলায় রাষ্ট্রীয় সফরে, সংস্কৃতি প্রতিমন্ত্রী নরসিংদীর ধর্ষনের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে কিশোরীকে হত্যা । নবনির্বাচিত ,সিটি কর্পোরেশনের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা।

শ্রীপুরে বিজিবির গুলিতে নিহত ৩ সাংবাদিকস সহ ৩০ জন আহত! 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৫ আগস্ট, ২০২৪
  • ২৭০ বার পড়া হয়েছে

 

রুহুল আমিন সুজন – গাজীপুর।

গাজীপুরের শ্রীপুরে বৈষম্য কোটা বিরোধী অ-সহযোগ আন্দোলনে জনতার উপর বিজিবির গুলি।
৫ আগষ্ট সোমবার বৃষ্টি উপেক্ষা করে সারা দেশের ন্যায় আন্দোলনরত ছাত্র,শিক্ষক, অভিভাবক ও সরকার বিরোধী বিভিন্ন দলের সমর্থক মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের উত্তর পাশে পল্লী বিদ্যুৎ মোড় সংলগ্ন সকাল দশটা হতে জড়ো হতে থাকে।
ময়মনসিংহ থেকে আগত বিজিবির কিছু গাড়ি মাওনা চৌরাস্তা জনতার রোষানলে পড়ে।এ সময় বিজিবির এক কর্নেল সাধারণ জনতার সাথে কথা বলে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।পিছনে থাকা ২টি সৌখিনা পরিবহনে করে আসা বিজিবি সদস্যদের আটক করেহ সাধারণ জনতা।
এ সময় ওই গাড়িতে থাকা বিজিবি সদস্যরা সাধারণ জনগণের সাথে কথা বলে তারা নিরাপদ থাকার জন্য বাংলাদেশ এনার্জি পেট্রোল পাম্পে গাড়ির অবস্থান নেন।
এবং গুজব ছড়িয়ে পড়ে ইন্ডিয়ান বর্ডার গার্ড বিএসএফ এ গাড়ি তে অবস্থান করছে।
অবরুদ্ধ ছাত্র জনতার সাথে বিজিবি সদস্য কথা বলে তারা অস্ত্র চালাবে না বলে আশ্বস্ত করে।
অত্র স্থানের ছাত্রনেতারাও তাদের নিরাপত্তার ব্যবস্থা করে আলোচনা চলছিল।
হঠাৎ কিছু উগ্র উৎসুক জনতা গাড়ির লক্ষ্য করে ইট- পাটকেল ছুড়লে বিজিবি সদস্য অস্ত্র হাতে তুলে গাড়ির জানালা দিয়ে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে এবং গাড়ি থেকে নেমে তারা জনতার মাঝে গুলি ছুড়তে থাকে।
আত্মরক্ষায় নির্ভীক জনতা এদিক সেদিক ছোটা-ছুটিতে আহত হন বেশ কয়েক জন।
বিজিবির আচমকা গুলির স্থানে নিহত হন ১জন।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালগুলোতে নিয়ে যাওয়ার পথে আরও নিহত ২জন।
প্রাণ রক্ষার্থে বিজিবি যেন রণক্ষেত্র পরিণত করেন শ্রীপুরের মাওনা এলাকা।
বিজেপির স্নায়পার রাইফেল গুলি থেকে রেহাই পাইনি সাধারণ পথচারী এই রিপোর্ট লেখার আগ পর্যন্ত মাওনা চৌরাস্তার আলহেরা মেডিকেল সেন্টারে নিহত ৩ জনের লাশ ও আহতদের আর্তনাদ আন্দোলনকারীদের হতাশ করে।
এই বিভীষিকাময় পরিস্থিতিতে আহতদের উদ্ধার করতে গেলে সাংবাদিক ও উদ্ধারকারীদের উপর গুলি চালায় বিজিবি।
তৎক্ষণা সৌখিন পরিবহন দুটিতে দেওয়া হয় আগুন।
আটকে পড়া বিজিবি সদস্যদের উদ্ধার করতে মাওনা চৌরাস্তার উপর দিয়ে টহল দিতে থাকে বিজিবি ৩টি হেলিকপ্টার।
এ সময় আহত আন্দোলনকারীদের উদ্ধারে মাওনা ফায়ার সার্ভিস বড় ভুমিকা রাখেন।
এমন রক্তাক্ত রাজপথ কখনো দেখেনি গাজীপুরের শ্রীপুরবাসী। সরকার পদত্যাগ করে দেশ থেকে পালিয়েছে ঠিক।
কিন্তু ঝড়ে গেল শত,হাজার তরুণের প্রাণ।খালি হলো আর্তনাদি মায়ের কোল।
নিহতের সংখ্যা আরো বেশি হতে পারে বলে আন্দোলনকারীরা জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট