1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সর্বশেষ :
জাতীয় সংসদে হুইপ নিযুক্ত হলেন হবিগঞ্জ লাখাই আসনের সাংসদ সদস্য -জিকে গউছ, ঘোড়াঘাট পৌর সদর ডাকবাংলোটি অবহেলা অযত্নে জরাজীর্ণ। শিবপুরে প্রাইভেট কারের মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি গ্রেফতার তিন। ঘোড়াঘাটে বেড়েই চলেছে মোটরসাইকেল চুরি আতঙ্কে সাধারণ মানুষ। জাফলংয়ের লাখেরপাড় পাগলা বিলে অবৈধ ভাবে মাটি উত্তোলনের দায়ে ট্রাক জব্দ,আটক ২ পাংশার টিকটকারের ফাঁদে ফেলে ময়মনসিংহের তরুণীকে ধর্ষণ। নব নির্বাচিত এমপি সেলিমুজ্জামান সেলিমের সাথে  প্রাথমিক শিক্ষক সমিতির মতবিনিময়  নিজ জেলায় রাষ্ট্রীয় সফরে, সংস্কৃতি প্রতিমন্ত্রী নরসিংদীর ধর্ষনের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে কিশোরীকে হত্যা । নবনির্বাচিত ,সিটি কর্পোরেশনের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা।

বকশীগঞ্জে চলমান পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত! 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ২৬২ বার পড়া হয়েছে

 

মোস্তফা গাজী(জামালপুর) বকশীগঞ্জ প্রতিনিধি।
জামালপুর বকশীগঞ্জে চলমান পরিস্থিতি নিয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বকশীগঞ্জ বাসিকে তাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করার অনুরোধ করেন বকশীগঞ্জের দায়িত্বরত সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার মেজর মোহাম্মদ সারোয়ার মোর্শেদ। পাশাপাশি তিনি পুলিশের কার্যক্রমে সকল নাগরিককে সহযোগিতা করার আহ্বান জানান।

চলমান আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রশংসা করে মেজর মুহাম্মদ সারোয়ার মোর্শেদ বলেন শিক্ষার্থীরা অসম্ভব কাজকে সম্ভব করেছেন। এ সময় বকশীগঞ্জের শান্তি প্রিয় মানুষের সহযোগিতা কামনা করেন । উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার (৯ই আগস্ট) বিকালে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । মতবিনিময় সভাই চলমান পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সেনাবাহিনী বকশীগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর মোহাম্মদ সারোয়ার মোর্শেদ।

সভাপতি তো করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত। সহকারী কমিশনার ভূমি আসমা-উল- হুসনা, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা শাহজালাল, সাবেক সিভিল সার্জন ডক্টর সিদ্ধেশ্বর সাহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ মোঃ আজিজুল হক, বকশীগঞ্জ থানা ওসি আব্দুল আহাদ খান, উপজেলা জামাতে আমির মাওলানা আজেল ইবনে আউয়াল, উপজেলা বণিক সমিতির সদস্য সচিব শাকিল তালুকদার, উপজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, স্কাউট প্রতিনিধি ফরহাদ হোসেনসহ, ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট