সোমবার, ২০ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
নরসিংদীর মাধবদীতে ডাকাতের কুপে এক ব্যক্তি  নিহত। নেত্রকোনার মোহনগঞ্জে মন্দিরে মন্দিরে বৃক্ষরোপণ কর্মসূচি। বাগেরহাটে বনফুল সমবায় সমিতির বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন। কৃষকের সুবিধার্থে খাল খননের উদ্যোগ নিয়েছেন তারেক রহমান। দৈনিক খবরেরকন্ঠ পত্রিকায় নুর ইসলাম চৌধুরীকে ফেনী জেলা প্রতিনিধি নিয়োগ প্রদান। দুর্যোগে মানুষের পাশে মানবিকতার বাতিঘর সৈয়দ মুশফিক আহমেদ নবীগঞ্জে যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত১ আহত ১০, গোপালগঞ্জের দীপা হত্যার মূল হোতা সব্যসাচী গ্রেপ্তার বাগেরহাটে ছাত্রশিবির নেতাকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ, রাতেই মুক্তি কোটালীপাড়ায় গাঁ’জা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কা’রা’দণ্ড
Title :

বাগেরহাটের রামপালে শেখ হাসিনার বিচার দাবীতে যুবদলের বিক্ষোভ! 

  • প্রকাশিত: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ২৭০ বার পড়া হয়েছে

হারুন শেখ রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ||

বাগেরহাটের রামপালে শেখ হাসিনার বিচার দাবীতে উপজেলা যুবদল এক বিক্ষোভ ও সমাবেশ করেছে। বুধবার (১৪ আগষ্ট) বেলা ১১ টায় প্রেসক্লাব রামপালের সামনে মেইন সড়কে উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এর পূর্বে বিভিন্ন ইউনিয়নের যুবদলের খন্ড খন্ড মিছিল নিয়ে নেতৃবৃন্দ উপজেলা সদরে সমবেত হন। এরপরে মিছিলটি উপজেলার মেইন সড়কে প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান পিয়ালের সঞ্চালনায় ও সদস্য সচিব এস, এম আলমগীর কবির বাচ্চুর পরিচালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, বাশতলী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুল্লাহ আজমি, যুবদলের ইমাইল মোল্লা খোকন, অহিদুজ্জামান সাবু, মশিউর রহমান সুমন, মো. মহিদুল ইসলাম, কামরুজ্জামান টুকু প্রমুখ। বক্তারা বলেন স্বৈরাচারী খুনি হাসিনার বিচার যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে করতে হবে। দেশের বাইরে ও দেশের ভেতর পালিয়ে থাকা আওয়ামীলীগের সন্ত্রাসী খুনিদের দ্রুত আটক করতে হবে। গণতন্ত্র রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে। দলের ভেতরে কোন হাইব্রিড সুবিধাবাদী সন্ত্রাসী যেন না ঢুকতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। দখল, চাঁদাবাজি মেনে নেয়া হবে না। দলের ভেতর ঘাপটি মেরে থেকে কোন কেউ অপকর্ম করলে তার দায় দল বহন করবে না। রামপালের শান্তি শৃঙ্খলা বজায় রাখতেই হবে। কোন প্রকারে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাকে ছাড় দেয়া হবে না। সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews