মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, আহত,সারজিস-নাসীরুদ্দীন। দৈনিক খবরের কন্ঠ পত্রিকায় সেলিম রেজা কে বিশেষ প্রতিনিধি নিয়োগ প্রদান! গোপালগঞ্জে জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষের বিষয়ক সভা অনুষ্ঠিত কোটালীপাড়া উপজেলায় এসএম জিলানীর মতবিনিময় সভা অনুষ্ঠিত আজমিরীগঞ্জে চরম বিদ্যুৎ সংকট দিনে মাত্র ২ ঘণ্টা বিদ্যুৎ পাওয়ায়,জনজীবন বিপর্যস্ত কোটালীপাড়ায় উল্টো রথযাত্রা অনুষ্ঠিত বাহুবলে যোগদানের একদিনের পরে বিতর্কিত ওসি আলী আশরাফ প্রত্যাহার। গোপালগঞ্জে বিচারকের বিরুদ্ধে আইনজীবীদের বিক্ষোভ। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বারদের মহাসমাবেশ অনুষ্ঠিত মুকসুদপুরে রিয়ান মোল্লা হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
Title :

পটুয়াখালী গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৩৩৩ বার পড়া হয়েছে

মোঃ হাবিবুল্লাহ, পটুয়াখালী সংবাদদাতা।

১৫/০৮/২০২৪ রোজঃবৃহস্পতিবার।

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পটুয়াখালী গণপূর্ত বিভাগের এক প্রকৌশলীর বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

বুধবার পটুয়াখালী দুদকের সহকারী পরিচালক রাসেল রনি বাদী হয়ে মামলাটি করেন বলে জানিয়েছেন পটুয়াখালী দুদকের উপ-পরিচালক মামুনুর রশীদ চৌধুরী।

তিনি জানান, মামলাটির অনুলিপি পটুয়াখালীর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে পাঠানো হয়েছে। দ্রুত মামলাটি তদন্ত করে আদালতে অভিযোগপত্র দেওয়া হবে।আসামি হারুন অর রশিদ ২০১৮ সালের ১ অক্টোবর থেকে পটুয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ২৮তম বিসিএস কর্মকর্তা।

হারুন অর রশিদ কুষ্টিয়া সদর উপজেলার হাউজিং এলাকার হাবিবুর রহমানের ছেলে।

মামলায় বলা হয়েছে, ৮ অগাস্ট বরিশাল শহরের হাতেম আলী চৌমাথা এলাকায় নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদের গাড়ি তল্লাশি করে ২৫ লাখ ৮৫ হাজার টাকা, ১০ হাজার ইউএস ডলার, ৪৮ দশমিক ২৫ ভরি স্বর্ণালংকার ও বেশ কিছু চেক বই জব্দ করা হয়।তাৎক্ষণিক জব্দ করা এসব অর্থ ও সামগ্রীর কোনো উৎস নিশ্চিত করতে পারেননি হারুন অর রশিদ; যা জ্ঞাত আয় বহির্ভূত বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশালের সমন্বয়ক শাহাব উদ্দিন মিয়া বরিশাল কোতোয়ালি থানায় হারুন অর রশিদ বিরুদ্ধে অভিযোগ করেন।

অভিযোগে বলা হয়েছে, শেখ হাসিনা সরকার পতনের পর সারা দেশে পুলিশ সদস্যরা কর্ম বিরোতিতে গেলে সড়কের শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিকের দায়িত্ব পালন শুরু করেন শিক্ষার্থীরা।

৮ অগাস্ট বিকাল সাড়ে ৩টার দিকে বরিশাল শহরের হাতেম আলী চৌমাথা অতিক্রম করার সময় একটি কালো প্রাইভেট কারের গতিবিধি সন্দেহজনক হলে সেটির গতিরোধ করেন শিক্ষার্থীরা। গাড়িতে প্রকৌশলী হারুন অর রশিদের সঙ্গে তার স্ত্রী, ছেলে ও মেয়ে ছিলেন।

এ সময় শিক্ষার্থীরা গাড়িটি তল্লাশি করে নগদ টাকা, ডলার ও স্বর্ণালংকার জব্দ করেন। তবে হারুন অর রশিদ এসব সম্পদের সঠিক উৎস বলতে না পারায় বিষয়টি সেনাবাহিনীকে জানানো হয়। পরে জব্দ করা মালামালসহ তাদের বরিশাল কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়।

এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে আটকদের পটুয়াখালী দুদকের কাছে হস্তান্তর করা হয়। পরে ঘটনাটি দুদক ঢাকা কার্যালয়কে জানানো হলে, সেখান থেকে ওই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করার অনুমতি পায় পটুয়াখালী দুদক।

খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনার দিন হারুন অর রশিদ পরিবার নিয়ে পটুয়াখালী থেকে কুষ্টিয়ায় নিজ বাড়িতে যাচ্ছিলেন। তবে প্রাইভেট কারটি ভাড়ায় চালিত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews