1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
বৃহত্তর নোয়াখালী আইনজীবী কল্যাণ সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ফেনী জেলা সমিতি চট্টগ্রামের এতিমখানার ছাত্রদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গোপালগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে আলোচনা সভা, গোয়াইনঘাটে অসহায় বিধবা নারীর জমি জবরদখল: দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ শ্রীমতপুর গ্রামে নিরীহ পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে সোহেল চক্র। বাগেরহাট প্রেসক্লাবে ইফতার মাহফিলে ঐকবদ্ধ ৪ এমপি নরসিংদীর শিবপুরে মেডিকেল কলেজ হবে আলহাজ্ব মনজুর এলাহী এমপি। দিনাজপুরের কাহারোলে শাহাপাড়া খাল খনন কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মালামাল না কিনে ভুয়া ভাউচারে বিদ্যালয়ের টাকা উত্তোলন, তদন্ত শুরু করেছে মাউশি চুনারুঘাটে র‍্যাবের অভিযানে কালভার্টের নিচে থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার।

রামপালে খালেদা জিয়ার জন্ম দিন ও ছাত্র  আন্দোলন শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত! 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ২৩২ বার পড়া হয়েছে

 

হারুন শেখ
রামপালে (বাগেরহাট) সংবাদদাতা ||

বাগেরহাটের রামপালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ আগষ্ট) বিকাল ৪ টায় ফয়লাহাট মৎস্য আড়ৎ চত্ত্বরে রামপাল উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিনের সভাপতিত্বে ও সদস্য সচিব কাজী জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

বক্তাগণ বলেন, ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশে নতুন সূর্য উদিত হয়েছে। এ অর্জন যে কোন মূল্যের বিনিময়ে সকলে মিলে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। কারো জানমালের ক্ষতি করা যাবে না, কারো ঘের দখল ও লুট করা যাবে না। সকল প্রকার দুর্বৃত্তায়ন বন্ধ করতেই হবে। কেউ অপচেষ্টা করলে তার দায়ভার দল নিবে না। দলের নেতাকর্মীদের সজাগ থেকে কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে।

এ সময় আরো বক্তব্য দেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারী হালিম, যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন বাবু, যুগ্ম আহবায়ক আলী আকবার সম্রাট, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সিনিয়র যুগ্ম মাসুদুর রহমান পিয়াল, সদস্য সচিব এস, এম আলমগীর বাচ্চু, মো. আক্তারুজ্জামান মোড়ল, ছাত্রদলের আহবায়ক মোল্যা তারিকুল ইসলাম শোভন, সদস্য সচিব মো. রবিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে বেগম খালেদার জন্য ও ছাত্র আন্দোলনে সৈরাচার সরকারের হাতে নৃশংস শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও দোয়া করা হয়। সভায় বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট