1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের ছাতা পেলেন শিশু শিক্ষার্থীরা ঘোড়াঘাটে জমাজমি নিয়ে বিরোধে দুই পক্ষের মধ্যে সংর্ঘষে আহত ১ টুংগীপাড়া উপজেলা চত্বরে বৃক্ষরোপন করেন এস এম জিলানী সারী-গোয়াইনঘাট সড়কে গার্ডওয়াল নির্মাণে অনিয়ম।  আজমিরীগঞ্জ পৌরসভায় জনপ্রতিনিধি না থাকায় জনসেবা-ব্যাহত সমমনা আইনজীবী পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিরামপুরে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা গ্রেফতার জাতীয় সংসদে হুইপ নিযুক্ত হলেন হবিগঞ্জ লাখাই আসনের সাংসদ সদস্য -জিকে গউছ, ঘোড়াঘাট পৌর সদর ডাকবাংলোটি অবহেলা অযত্নে জরাজীর্ণ। শিবপুরে প্রাইভেট কারের মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি গ্রেফতার তিন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী হলিধানী ইউনিয়নের উদ্যোগে শোকরানা মিছিল।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ২৬৭ বার পড়া হয়েছে

 

ঝিনাইদহ জেলা প্রতিনিধি।

ছাত্র-জনতার অভ্যুত্থাননে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় দীর্ঘ ১৭ বছর পর ঝিনাইদহ সদর উপজেলা হলিধানী বাজারে শোকরানা মিছিল করেছেন জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এ সময় তাদেরকে আওয়ামী লীগ সরকারের পতনে শুকরিয়া জ্ঞাপনসহ, আল কোরআনের আলো সংসদে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, নানারকম স্লোগান দিতে শোনা যায়। মিছিল শেষে শিবিরের নেতাকর্মী ও সমর্থকরা সড়কের মোড়ে জমায়েত হয়। এ সময় নেতাকর্মীরা সড়কে শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাতে উপস্থিত নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন।

এ সময় বক্তারা বলেন, সদ্য পতন হওয়া ফ্যাসিবাদী সরকার দীর্ঘবছর ধরে আমাদেরকে নানা ধরনের নির্যাতন করেছে। কোনো অপরাধ ছাড়াই আমাদের নেতাকর্মীদের বছরের পর বছর জেলে আটকে রেখেছে। আল্লাহর গজব পড়েছে হাসিনার উপর। আমরা হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে দাবি জানাচ্ছি। এ সময় বক্তারা সাধারণ মানুষের জানমাল রক্ষায় আরও বেশি সচেষ্ট হয়ে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট