শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জ থানা হাজতে ‘জয় বাংলা’ স্লোগান, এ,এসআই ও নারী কনস্টেবল ক্লোজড। গোয়াইনঘাটে মাদকমুক্ত আলীরগ্রাম গড়তে যুব সমাজের উদ্যোগে বৈঠক, শনিবার চূড়ান্ত সিদ্ধান্ত। লালমাইয়ে নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করে প্রশংসা কুড়িয়েছেন ইউএনও সুব্রত বিশ্বাস দাস গোয়াইনঘাটে গ্লোবাল ট্যুরস এন্ড ট্রাভেলসের শুভ উদ্বোধন, স্থানীয়দের মাঝে নতুন আশার আলো। গোয়াইনঘাটে চোরাই তিন গরু উদ্ধার, গ্রেপ্তার ১ কোটালীপাড়য় মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা। চুনারুঘাটে অবৈধভাবে সিলিকা বালু পরিবহনের অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা। আজমিরীগঞ্জে-কুশিয়ারা নদীতে নিখোঁজের ২দিন পর মরিয়মের লাশ উদ্ধার। নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ০৩ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান।
Title :

নাটোরে স্কুলছাত্রকে পুড়িয়ে মারার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা!

  • প্রকাশিত: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ৩০৯ বার পড়া হয়েছে

মীর দুলাল বিশেষ প্রতিবেদন!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নাটোরের স্কুলছাত্র ইয়াসিন ইসলামকে(১৭) তুলে নিয়ে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১৮ আগস্ট) দুপুরে নিহতের বাবা মো. ফজের আলী বাদী হয়ে নাটোর সদর থানায় এ মামলা করেন।

মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

এ ছাড়াও রয়েছে নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানসহ ১১১ জনের নাম।

মামলার বাদী মো. ফজের আলী জানান, গত ৪ আগস্ট নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয় আমার ছেলে ইয়াসিন।

সকাল ১০টার দিকে শহরের মাদ্রাসা মোড়ে হাতে পিস্তল, ছুরি নিয়ে দলবদ্ধ হয়ে ছাত্রদের আন্দোলনে হামলা চালানো হয়।

এ সময় আমার ছেলেকে এলোপাথাড়ি মারপিট করলে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে সাবেক এমপি শিমুলের বাড়িতে একটি কক্ষে আটকে রাখা হয়।

পরের দিন সেই কক্ষে আগুণ দিয়ে তাকে পুড়িয়ে মারা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews