1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
খানসামায় ভাবকী ইউনিয়ন বিএনপির আনন্দ মিছিল বৃহত্তর নোয়াখালী আইনজীবী কল্যাণ সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ফেনী জেলা সমিতি চট্টগ্রামের এতিমখানার ছাত্রদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গোপালগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে আলোচনা সভা, গোয়াইনঘাটে অসহায় বিধবা নারীর জমি জবরদখল: দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ শ্রীমতপুর গ্রামে নিরীহ পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে সোহেল চক্র। বাগেরহাট প্রেসক্লাবে ইফতার মাহফিলে ঐকবদ্ধ ৪ এমপি নরসিংদীর শিবপুরে মেডিকেল কলেজ হবে আলহাজ্ব মনজুর এলাহী এমপি। দিনাজপুরের কাহারোলে শাহাপাড়া খাল খনন কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মালামাল না কিনে ভুয়া ভাউচারে বিদ্যালয়ের টাকা উত্তোলন, তদন্ত শুরু করেছে মাউশি

পার্বতীপুরে আওয়ামী লীগ নেতার বিচারের দাবিতে মানববন্ধন!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ২৭০ বার পড়া হয়েছে

 

নিরানন্দ রায়,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিঃ

পার্বতীপুরে খুনী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, হেলমেট বাহিনীর গডফাদার ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের উপজেলা সাধারন সম্পাদক আমজাদ হোসেনের বিচারের দাবিতে পৌর সভার সর্বস্তরের লোকজন পৌর ভবনের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

আজ রোববার সকাল ১১টায় নারী, পুরুষ ও শিশু নির্বিশেষে ভূক্তভোগী লোকজন ব্যানার, ফেস্টুন নিয়ে এতে অংশ গ্রহন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন ঠিকাদার আনোয়ারুল ইসলাম, পৌর নাগরিক আতিকুর রহমান স্বপন, সংগ্রাম প্রমুখ। বক্তারা বলেন, আমজাদ হোসেন গত ১৫ বছর যাবত পার্বতীপুর পৌর এলাকাসহ উপজেলার ১০ ইউনিয়নের গ্রাম গঞ্জে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে ত্রাস সৃষ্টি করে রেখেছিলেন। খুন, সন্ত্রাস, চাঁদাবাজী, জমি দখল ও মাদক ব্যবসা চলতো তারই প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে। এসব থেকে তিনি প্রতি মাসে লাখ লাখ টাকা মাসোহারা নিয়ে অঢেল অর্থ কামিয়েছেন। অসহায় লোকদের জোর পূর্বক তুলে নিয়ে এসে তারই পরিচালনাধীন ইয়ং স্টার ক্লাবের টর্চার সেলে নির্যাতন ও অর্থ আদায়ের ঘটনায় মানুষ ছিল ভীত ও সন্ত্রস্ত। বক্তাগন দাবী করেন আমজাদ হোসেনের বিরুদ্ধে থানা ও আদালতে একাধিক হত্যা ও সন্ত্রাসী মামলা বিচারাধীন রয়েছে। তারা ওইসব মামলা দ্রæত বিচার আদালতে স্থানান্তরসহ তাকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। মামুনুর রশিদ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট