মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
দৈনিক খবরের কন্ঠ পত্রিকায় সেলিম রেজা কে বিশেষ প্রতিনিধি নিয়োগ প্রদান! গোপালগঞ্জে জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষের বিষয়ক সভা অনুষ্ঠিত কোটালীপাড়া উপজেলায় এসএম জিলানীর মতবিনিময় সভা অনুষ্ঠিত আজমিরীগঞ্জে চরম বিদ্যুৎ সংকট দিনে মাত্র ২ ঘণ্টা বিদ্যুৎ পাওয়ায়,জনজীবন বিপর্যস্ত কোটালীপাড়ায় উল্টো রথযাত্রা অনুষ্ঠিত বাহুবলে যোগদানের একদিনের পরে বিতর্কিত ওসি আলী আশরাফ প্রত্যাহার। গোপালগঞ্জে বিচারকের বিরুদ্ধে আইনজীবীদের বিক্ষোভ। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বারদের মহাসমাবেশ অনুষ্ঠিত মুকসুদপুরে রিয়ান মোল্লা হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কোটালীপাড়ায় পূবালী ব্যাংক শাখায় ক্যাশলেস বাংলাদেশ সভা অনুষ্ঠিত
Title :

রামপালে আওয়ামীলীগের ইউপি চেয়ারম্যানের অফিস থেকে মাদকদ্রব্য উদ্ধার!

  • প্রকাশিত: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ২৬৬ বার পড়া হয়েছে

হারুন শেখ রামপাল বাগেরহাট সংবাদদাতা।।

বাগেরহাটের রামপালের ৩ নং বাইনতলা ইউপি চেয়ারম্যান মোঃ ফকির আব্দুল্লাহর বঙ্গবন্ধু গণ পাঠাগারের কার্যালয় থেকে মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ।

এ সংবাদ পেয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশের নির্দেশে এসআই হুসাইন আহমেদ রবিবার (১৮ আগষ্ট) বেলা ১১ টায় সঙ্গীয় ফোর্স চাকশ্রী বাজারে যানা। বাজারের পাশে বঙ্গবন্ধু গণ পাঠাগারের তালা খুলে ভেতরে প্রবেশ করেন পুলিশের ওই দলটি। তারা জনসম্মুখে কয়েক বোতল মদ ও ২৮ পিস ইয়াবা সদৃশ ট্যাবলেট, ১(এক) বোতল কেরু মদ, হাফ বোতল বিদেশী মদসহ গাজা সেবনের সরঞ্জাম জব্দ করে পুলিশ।

এ বিষয়ে ৩ নং বাইনতলা ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহর মুৃঠোফোনে জানতে চাইলে তিনি জানান, আপনারা জানেন, যে বিগত দিনে আমি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করে মাদক নির্মূলে অভিযান করেছি। বড় ধরনের গাজা ও ইয়াবার চালান আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছি। ৫ তারিখের পর আমার অফিস কয়েকবার ভাংচুর করে অফিসের মালামাল জ্বালিয়ে দেয়া হয়েছে। মাদক রাখার তো কোন প্রশ্নই ওঠে না, বরং আমাকে হুমকি দেয়া হচ্ছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ মাদক উদ্ধারের বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশের সাথে কথা হলে তিনি জানান, গত ৫ আগষ্ট গণ পাঠাগারে হামলা করে দরজা ভেঙ্গে ফেলে কতিপয় লোকজন। এরপরে তারা পাঠাগারের মালামাল বের করে আগুন দেয়। ভেতরে মাদক আছে  এই তথ্য জানতে পারি রবিবার সকালে। সেখানে গিয়ে আমাদের টিম মাদ ও ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধার করে। বিষয়টি তদন্ত করা হচ্ছে, এটা সাজানো কি না এমন প্রশ্ন করেন। জব্দ তালিকা করে এ ব্যাপারে রামপাল থানায় একটি সাধারণ ডাইরি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews