1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের ছাতা পেলেন শিশু শিক্ষার্থীরা ঘোড়াঘাটে জমাজমি নিয়ে বিরোধে দুই পক্ষের মধ্যে সংর্ঘষে আহত ১ টুংগীপাড়া উপজেলা চত্বরে বৃক্ষরোপন করেন এস এম জিলানী সারী-গোয়াইনঘাট সড়কে গার্ডওয়াল নির্মাণে অনিয়ম।  আজমিরীগঞ্জ পৌরসভায় জনপ্রতিনিধি না থাকায় জনসেবা-ব্যাহত সমমনা আইনজীবী পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিরামপুরে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা গ্রেফতার জাতীয় সংসদে হুইপ নিযুক্ত হলেন হবিগঞ্জ লাখাই আসনের সাংসদ সদস্য -জিকে গউছ, ঘোড়াঘাট পৌর সদর ডাকবাংলোটি অবহেলা অযত্নে জরাজীর্ণ। শিবপুরে প্রাইভেট কারের মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি গ্রেফতার তিন।

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ৫৫ জনের নামে মামলা।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৩৪৯ বার পড়া হয়েছে

 

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার গাড়ী বহরে হামলার ঘটনায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ৫৫ জনের নামে মামলা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে সাটুরিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: আব্দুর রহমান মানিকগঞ্জ বিজ্ঞ বিশেষ ট্রাইব্যুনাল-১ আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরো ৩০/৪০ জনকে আসামী করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১১ ডিসেম্বর বিকেলে সাটুরিয়া উপজেলার কালুশাহ মাজার জিয়ারত শেষে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আফরোজা খান রিতার গাড়ীবহর ও নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। মানিকগঞ্জ-৩ আসনের তৎকালীন সংসদ সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ইন্ধনে আওয়ামী লীগ ও এর অংগ সংগঠনের নেতাকর্মীরা আফরোজা খান রিতাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। ওই সময় হামলাকারীরা রিতার গাড়িবহর ভাঙচুর করে এবং নেতাকর্মীদের মারপিট করে।

মামলার বাদী মো: আব্দুর রহমান জানান, ওই ঘটনার সাথে সম্পৃক্ত ৫৫ জনের নামে এবং অজ্ঞাত আরো ৩০/৪০ জনকে আসামী করে আদালতে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫(ঘ) ধারায় মামলা করা হয়েছে।
মানিকগঞ্জ প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট